সীতাকুণ্ডে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুই জনের

সীতাকুণ্ড প্রতিনিধি | মঙ্গলবার , ১০ নভেম্বর, ২০২৬ at ৮:৫১ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডের পৌরসভাস্থ এলাকায় ও বাড়বকুণ্ড ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্টে দু’জনের মৃত্যু হয়েছে। স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, গতকাল সোমবার সীতাকুণ্ড উপজেলার পৌরসভাস্থ হাজিপাড়া এলাকার বাসিন্দা মোঃ আব্দুল করিমের ছেলে মোঃ শাকিল বাদশা (২৫) সকাল ৯ টার দিকে বিদ্যুতের তারে জড়িয়ে গুরুতর আহত হন। পরে তার পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতারে নিয়ে গেলে একইদিন বিকাল আনুমানিক ৩ টার সময় তার মৃত্যু হয়।

অপরদিকে গত ৬ নভেম্বর বাড়বকুণ্ড ইউনিয়ন এলাকার সজিব (১৫) নামের এক কিশোর ডেকোরেশনে কাজ করার সময় বিদ্যুতের তারে জড়িয়ে গুরুতর আহত হয়। এ সময় তাকে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে আইসিইউতে রাখা হয়। গত তিনদিন জীবনের সাথে যুদ্ধ করে গতকাল সোমবার সকালে সে মারা যায়। এ দুজনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফে সেনা সদস্য নিহতের ঘটনায় তিন মামলা, গ্রেপ্তার ৬
পরবর্তী নিবন্ধকপ৩১ সম্মেলনে যোগ দিতে আজ তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী