নন্দীরহাটে লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রম চট্টগ্রাম কেন্দ্র আয়োজিত লোকনাথ সেবাসংঘ সম্মেলন গত ৫ জুন অনুষ্ঠিত হয়। সেবাসংঘ সমন্বয় পরিষদের সভাপতি রিপন দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন লায়ন অনুপ ভট্টাচার্য। নয়ন চৌধুরী ও পুলক দাশের যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সুমন মুহুরী। বার্ষিক প্রতিবেদন পাঠ করেন প্রবাস বিকাশ রুদ্র। আর্থিক প্রতিবেদন পাঠ করেন লায়ন টিটন চৌধুরী। শোকপ্রস্তাব উপস্থাপন করেন প্রিয়তোষ নাথ। প্রধান অতিথি ছিলেন সমাজসেবক দীপেন সাহা। বিশেষ অতিথি ছিলেন সহকারী অধ্যাপক বিশ্বনাথ নাথ, রবিন সাহা, বসন্ত কুমার দেব, শিবলু কুমার দাশ। বক্তব্য রাখেন প্রকৌশলী ঝুলন কুমার দাশ, দীলিপ চক্রবর্তী, নিহার মল্লিক, লায়ন তপন কান্তি দত্ত, রতন কুমার দাশ, অধ্যাপক টিংকু চৌধুরী, সুব্রত ভৌমিক, চন্দন সিংহ, রতন চন্দ্র শীল, সুব্রত সিংহ, মানস নাগ, পুলক দাশ, সিঁদুল শীল, বিপুল কুমার বল, রিমন গুপ্ত, রনজিত নাথ, প্রতাপ রুদ্র, রুপক দাশ, মিঠুন রায়, রাজীব দাশ। শেষে সুজন কুমার ভৌমিকের সঞ্চালনায় সাংগঠনিক পর্বে ট্রাস্টী দীলিপ চক্রবর্তীর তত্ত্বাবধানে ২০২৬–২০২৮ সেবাবর্ষের জন্য ‘সেবাসংঘ সমন্বয় পরিষদে’ নয়ন চৌধুরীকে সভাপতি, সিদুল কুমার শীলকে সম্পাদক, সুমন চক্রবর্তীকে অর্থ সম্পাদক করে ৫টি ইউনিটের ২৩ সদস্য বিশিষ্ট দ্বি–বার্ষিক কমিটির নাম ঘোষণা করা হয়। নবনির্বাচিত সদস্যদের শপথবাক্য পাঠ করান প্রকৌশলী ঝুলন কুমার দাশ। প্রেস বিজ্ঞপ্তি।










