নজরুল বর্ষ উপলক্ষে প্রিমিয়ার ভার্সিটিতে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

| শুক্রবার , ২ অক্টোবর, ২০২৬ at ৬:১৬ পূর্বাহ্ণ

সরকার ঘোষিত ‘নজরুল বর্ষ’ উদযাপনের অংশ হিসেবে প্রিমিয়ার ইউনিভার্সিটি কেন্দ্রীয় সাংস্কৃতিক কমিটির পরিচালনায় গতকাল বৃহস্পতিবার জি.ই.সি. ক্যাম্পাসে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও অনুষদের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির। উপাচার্য বলেন, দেশের সাহিত্য, সংস্কৃতি ও জাতির পরিচয়কে সমৃদ্ধ করেছেন, তাঁদের স্মরণ করা এবং তাঁদের সৃষ্টিকর্ম নিয়ে চর্চা করা আমাদের দায়িত্ব। নজরুল আমাদের সাহিত্য ও সংস্কৃতির এক উজ্জ্বল প্রতীক। তাঁর কবিতা ও সাহিত্যকর্ম আমাদের মানবিকতা ও সাংস্কৃতিক চেতনায় গভীরভাবে প্রভাব ফেলেছে। তাই নজরুলকে স্মরণ করা এবং তাঁর সৃষ্টিকর্ম নিয়ে চর্চা করা আমাদের শিক্ষাজীবন ও সাংস্কৃতিক চেতনার গুরুত্বপূর্ণ অংশ হওয়া উচিত। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের যেকোনো কার্যক্রম সফল করতে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. জাহেদ হোছাইন সিকদার, রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির এবং প্রক্টর মোহাম্মদ সোলায়মান চৌধুরী। সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক সঞ্জয় বিশ্বাস। অনুষ্ঠান সঞ্চালনা করেন পাবলিক হেলথ বিভাগের প্রভাষক ডা. সৈয়দা মুনিরা দিলশাদ।

সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও অনুষদের শিক্ষার্থীরা কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সৃজনশীলতাকে কেন্দ্র করে বিভিন্ন আয়োজনে অংশগ্রহণ করেন। ‘নজরুল বর্ষ’ উদযাপনের ধারাবাহিকতায় আগামীকাল শনিবার দুপুর ২টা ৩০ মিনিটে ওয়াসা ক্যাম্পাসস্থ প্রিমিয়ার ইউনিভার্সিটি কেন্দ্রীয় অডিটোরিয়ামে ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যসৃষ্টি: প্রাসঙ্গিকতা ও তারুণ্যের ভাবনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে।

এতে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন নিজরুল বিশেষজ্ঞ ড. মোহাম্মদ আনোয়ার সাঈদ। প্রধান অতিথি থাকবেন উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির। সভাপতিত্ব করবেন কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহীত উল আলম। শেষে সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধষোলশহরে কক্সবাজারগামী ট্রেনে উঠতে গিয়ে সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যু
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম কলেজের ঐতিহ্যবাহী গেইটটি পুনঃনির্মিত হবে