নগরের তিন থানায় ওসি রদবদল

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৩ সেপ্টেম্বর, ২০২৬ at ৫:৫৯ পূর্বাহ্ণ

তিন থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল করা হয়েছে। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী স্বাক্ষরিত এক আদেশে এ রদবদল করা হয়।

আদেশ অনুযায়ী, বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল কবিরকে কোতোয়ালী থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে। ডবলমুরিং মডেল থানার ওসি মো. শাহীনূর আলমকে বদলি করে বাকলিয়া থানার ওসি করা হয়েছে। এছাড়া ডবলমুরিং মডেল থানার পরিদর্শক (তদন্ত) আরিফ ফয়সালকে একই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে পদায়ন করা হয়েছে।

এর আগে গত সোমবার কোতোয়ালী থানার ওসি আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নূরকে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) বদলি করা হয়। এর একদিনের মাথায় কোতোয়ালী থানায় নতুন ওসি হিসেবে জাহেদুল কবিরকে পদায়ন করা হলো।

পূর্ববর্তী নিবন্ধনওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
পরবর্তী নিবন্ধভিডিও ভাইরালের পর মোবাইল বন্ধ, বারবার অবস্থান পরিবর্তন