স্বাধীন বাংলাদেশের প্রথম সংবাদপত্র দৈনিক আজাদী সম্পাদক, একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক এম এ মালেক বলেছেন, মৃত্যু অনিবার্র্য। মৃত্যুকে ভয় পাওয়া চলবে না, তার জন্য প্রস্তুতি নিতে হবে। গতকাল শনিবার সন্ধ্যা সিনিয়র ক্লাবের ডাইনিং হলে দি সিনিয়র সিটিজেন্স সোসাইটি আয়োজিত শোক ও স্মরণ সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।
উল্লেখ, সিনিয়র সিটিজেন্স সোসাইটির উপদেষ্টা ডা. মাহমুদুল হক চৌধুরী ও ফাইন্যান্স সেক্রেটারি মো. মোহসিন আলী মুহসেন–এর মৃত্যু পরবর্তীতে এ শোক ও স্মরণ সভার আয়োজন করা হয়। সোসাইটির জয়েন্ট সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক দিলীপ কান্তি দাশের সঞ্চালনায় এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সিনিয়র সহ–সভাপতি ইঞ্জিনিয়ার এ.এম. কামাল উদ্দিন চৌধুরী, সহ–সভাপতি কবির উদ্দিন ভূঁইয়া, সেক্রেটারি সিরাজুল হক আনসারী, আজীবন সদস্য আলহাজ্ব ইদ্রিছ মিয়া, প্রফেসর ড. মোহাম্মদ আলী চৌধুরী, ডা. পরিতোষ কুমার বড়ুয়া, লায়ন মো. নুরুল আলম, ডা. মাহমুদুল হক চৌধুরীর কন্যা শায়লা মাহমুদ, মো. মোহসিন আলী মুহসেন’র শ্বশুর এডভোকেট মো: শফিউল্লাহ, লায়ন মোহাম্মদ আহসান, সাংবাদিক সিরাজুল করিম মানিক, মো. হুমায়ুন কবির প্রমুখ।
সভাপতির বক্তব্যে এম এ মালেক বলেন, ডা. মাহমুদুল হক চৌধুরী সোসাইটির প্রতিষ্ঠাকালীন সদস্য ও সংগঠনের প্রতি নিবেদিত প্রাণ ছিলেন। ফাইন্যান্স সেক্রেটারি মো. মোহসিন আলী মুহসেন সদা হাসোজ্জ্বল একজন ব্যক্তি ছিলেন। সোসাইটির কাজের প্রতি খুবই আন্তরিক ছিলেন। তিনি তাদের আত্মার মাগফেরাত কামনা করেন। শোকসন্তপ্ত উভয় পরিবারের সদস্যদের প্রতি সহানুভূতি ও সমবেদনা প্রকাশ করেন। সিনিয়র ক্লাব মসজিদের ইমাম মওলানা আবদুল জলিল শোকসভায় মিলাদ, দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন।
শোক সভায় আরো উপস্থিত ছিলেন ডা. দুলাল দাশ, মীর মোহাম্মদ মোজাফ্ফর, জাহাঙ্গীর মিঞা, মো. নুরুল আরশাদ চৌধুরী, মো. মুজিবুর রহমান, আ.ন.ম. ওয়াহিদ দুলাল, মো. আবু তাহের, তারেক কামাল, স্বপন কুমার পালিত। প্রেস বিজ্ঞপ্তি।









