ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ, চট্টগ্রাম কেন্দ্রের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে গত ৬ আগস্ট খতমে–কোরআন, বৃক্ষরোপন কর্মসূচি ও কেন্দ্রের সেমিনার কক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মনজারে খোরশেদ আলমের সভাপতিত্বে এবং কেন্দ্রের সম্মানী সম্পাদক প্রকৌশলী খান মো. আমিনুর রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন, কেন্দ্রের ভাইস চেয়ারম্যান (এডমিন. প্রফেশ. অ্যান্ড এসডব্লিউ) প্রকৌশলী রফিকুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য দেন, ভাইস–চেয়ারম্যান (একা. অ্যান্ড এইচআরডি) প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন।
সভাপতির বক্তব্যে কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মনজারে খোরশেদ আলম বলেন, ব্রিটিশ বিরোধী আন্দোলন, ৭১ এর স্বাধীনতার আন্দোলন, সর্বশেষ ২৪ এর বৈষম্যবিরোধী ফ্যাসিবাদমুক্ত আন্দোলনে ছাত্র, জনতা স্বেচ্ছায় তাদের জীবন উৎসর্গ করেছে। এসকল আন্দোলনে ছাত্র–জনতার পাশাপাশি খেটেখাওয়া সাধারণ তাঁদের জীবন বিলিয়ে দিয়েছেন। কিন্তু এসকল ত্যাগ আজ পর্যন্ত প্রকৃত সুফল বয়ে আনতে পারেনি। স্বাধীনতাকে অর্থবহ করতে এবং মানুষ যে স্বপ্ন নিয়ে জুলাই গণঅভ্যুত্থানে জীবন উৎসর্গ করেছে তা বাস্তাবায়নে সকল পেশাজীবী ও রাজনৈতিক দলসমূহকে ঐক্যবদ্ধ হয়ে দেশ পরিচালনায় অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান। এছাড়াও তিনি বৈষম্যবিরোধী আন্দোলনে সকল শহীদ ও আহতদের অবদান স্মরণ রেখে ফ্যাসিবাদিদের সকল অপতৎপরতা ও চক্রান্ত নস্যাৎ করার জন্য সতর্ক থাকার উপর অভিমত ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।










