বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি : বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উদ্যোগে ঐতিহাসিক “জুলাই গণ–অভ্যুত্থান দিবস”–২০২৬ উপলক্ষে আলোচনা সভা বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার ইনচার্জ ড. এস.এম শোয়েভের সভাপতিত্ত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য প্রফেসর ড. মনজুরুল কিবরীয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক প্রফেসর ড. হযরত আলী মিয়া, পরীক্ষা নিয়ন্ত্রয়ক প্রফেসর মোঃ সিরাজ উদ–দৌলা। বক্তব্য রাখেন ব্যবসায় প্রশাসন বিভাগের ডীন প্রফেসর ড. মোঃ সরোয়ার উদ্দিন, ফার্মেসি বিভাগের চেয়ারম্যান জাহেদ বিন রহিম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইন বিভাগের চেয়ারম্যান মোঃ নাছির উদ্দিন, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান মোঃ সালাহউদ্দিন চৌধুরী, ইংরেজী বিভাগের চেয়ারম্যান মোঃ আজিম উদ্দিন, জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াসির সিলমী, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ইনচার্জ ড. সিরাজ মিয়া, ডেপুটি রেজিস্ট্রার সালাহউদ্দিন শাহারিয়ার প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোঃ মনজুরুল কিবরীয়া বলেন, “জুলাই গণঅভ্যুত্থান ছিল একটি গণজাগরণ, যেখানে শিক্ষার্থীদের আত্মত্যাগ দেশকে নতুন দিকনির্দেশনা দেয়। তাই জুলাই অভ্যুত্থানের মূল্যায়ন করতে হলে আমাদের আগে বুঝতে হবে এই বিপ্লবে জনগণের প্রত্যাশা কি ছিল। জুলাইয়ের যে চেতনা সে চেতনা যাতে কোনভাবেই ব্যাহত না হয় সে চেষ্টায় আমাদের অবিচল থাকতে হবে।
সাউদার্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল : জুলাই গণঅভ্যুত্থান স্মরণে সাউদার্ণ মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। একাডেমিক ভবনে আয়োজিত এ সভায় শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা–কর্মচারী, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশেষ প্রার্থনা করা হয়। আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের পটভূমি, এর তাৎপর্য এবং জাতীয় জীবনের প্রভাব নিয়ে বক্তব্য রাখেন। সভায় সভাপতিত্ব করেন সাউদার্ণ মেডিকেল কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডা. জয়ব্রত দাশ এবং সঞ্চালনা করেন মেডিকেল এডুকেশন বিভাগের সদস্য সচিব, সহকারী অধ্যাপক ডা. মো: মিনহাজুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক মেজর (অব.) ডা. যাবেদ আব্দুল করিম, শিক্ষক মন্ডলির পক্ষে বক্তব্য রাখেন অধ্যাপক ডা. জসিম উদ্দিন, অধ্যাপক ডা. নাসিমা আক্তার, অধ্যাপক ডা. মো: মোতাহ্হার হোসেন, অধ্যাপক ডা. মো: আতিকুল ইসলাম চৌধুরী, অধ্যাপক ডা. দেওয়ান আসাদুল্লাহ প্রমুখ। এছাড়া ইন্টার্ণ চিকিৎসক, বিভিন্ন বর্ষের শিক্ষার্থী এবং কর্মকর্তারাও আলোচনা সভায় বক্তব্য রাখেন।
চট্টগ্রাম বিজিএমইএ বিশ্ববিদ্যালয় : চট্টগ্রাম বিজিএমইএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন এন্ড টেকনোলজির (সিবিইউএফটি) উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) সিবিইউএফটি’র হল রুমে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি ছিলেন সিবিইউএফটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. ওবায়দুল করিম। তিনি জুলাই শহীদ ও যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন, এদেশকে সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিকভাবে বৈষম্যহীন গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র গঠনে শহীদের আত্মত্যাগ ব্যর্থ হতে দেওয়া যাবে না। সবার সম্মিলিত প্রচেষ্টায় বর্তমান গণতান্ত্রিক সরকারের কল্যাণকর কর্মসূচিগুলো সফল করতে হলে দেশের নিয়ম–শৃঙ্খলা, আইন–কানুন ইত্যাদির প্রতি আমাদের শ্রদ্ধাশীল হয়ে কাজ করতে হবে। স্বাধীনতা ও অভ্যুত্থানের সুফল পেতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সিবিইউএফটি’র আইকিউ এসি পরিচালক প্রফেসর কাজী নাজমুল হুদার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন সিবিইউএফটি’র কোষাধ্যক্ষ প্রফেসর প্রদীপ চক্রবর্তী। তিনি বলেন, মহান জুলাই ফ্যাসিবাদ ও অগণতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে সফল অভ্যুত্থান এনে দিয়েছে। সাম্য, মানবিক মূল্যবোধ ও অসামপ্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠায় সকলের নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে। মহসীন চৌধুরীর সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিবিইউএফটি’র ক্লোদিং এন্ড ফ্যাশন টেকনোলজি ফ্যাকাল্টির ডিন মোরশেদ মহিউদ্দিন। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ফ্যাশন এন্ড অ্যাপারেল ডিজাইন ডিন মসিউর রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রারসহ বিভাগীয় প্রধানগণ, শিক্ষক– শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
ওয়াছিয়া আহমদিয়া সুন্নীয়া মাদরাসা : চান্দগাঁও ওয়াছিয়া আহমদিয়া সুন্নীয়া আলিম মাদরাসার উদ্যোগে বুধবার সকাল ১০টায় মাদরাসা মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মাদরাসার অধ্যক্ষ মাওলানা ছৈয়দ আবু ছালেহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন মাদরাসার গভর্নিং বর্ডির সভাপতি এস এম খালেদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন– উপাধ্যক্ষ মাওলানা কাজী মোহাম্মদ মফিজুর রহমান, মাওলানা আবু তৈয়ব, মাওলানা আবুল হোসাইন, মোহাম্মদ মুনিরুল হাসান, ইফফাত জাহান, তাসনুবা ইসলাম, রুমা আকতার, চেমন আরা বেগম, মাস্টার মোহাম্মদ ইসমাইল, মোহাম্মদ রেজাউল করিম, আমিরুল ইসলাম, শফিউল আলম, গোলাম মোস্তফা, শওকত হোসেন, আবদুল বারী, ইকবাল হোসেন, আবদুল হালিম, আরমান সিদ্দিকী, আবদুল করিম ও ফারজানা আকতার প্রমুখ। পরিশেষে শহীদ জুলাইযোদ্ধাদের আত্মার মাগফিরাত এবং আহতদের আশু সুস্থতা কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পটিয়া বিএনপি : পটিয়া প্রতিনিধি জানান, গণতান্ত্রিক আন্দোলনের বিজয় দিবস উপলক্ষে পটিয়ায় বর্ণাঢ্য বিজয় মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠন। বুধবার (৫ আগস্ট) বিকেলে পটিয়া পৌরসভাস্থ দলীয় কার্যালয় থেকে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। মিছিল শুরুর আগে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন পটিয়া পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক ও পৌর মেয়র নুরুল ইসলাম সওদাগর। সমাবেশ পরিচালনা করেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম। সমাবেশে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল আমিন এম.এস.সি, দক্ষিণ জেলা বিএনপির সদস্য বদরুল খায়ের চৌধুরী ও শফিকুল ইসলাম শফিক, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক, পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী আবু তাহের, বিএনপি নেতা আবুল ফয়েজ, সৈয়দ মনির আহমেদ সেলিম, এ.কে.এম. জসীম উদ্দীন, মো. মঈনুল আলম ছোটন, মোজাম্মেল হক চৌধুরী, পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক তৌহিদুল আলম, হাজী আবুল কাশেম, আবদুল মাবুদ, জেলা যুবদলের সিনিয়র সহ–সভাপতি শাহজাহান চৌধুরী, কৃষক দল নেতা মীর জাকের আহমেদ, জাসাস নেতা নাছির উদ্দীন, ইসমাইল হোসেন ও জাহেদুল হক, উপজেলা যুবদল নেতা ইয়াসিন আরাফাত ইয়াসিন, অহিদুল আলম চৌধুরী পিবলু, পৌরসভা যুবদল নেতা আবছার উদ্দীন সোহেল, হাবিবুর রহমান রিপন, ওবায়দুল হক রিকু, সদস্য সচিব মো. জাহেদ, মীর সাইফু, আবদুল কাদের, মাহবুল আলম পারভেজ, মিজানুর রহমান, বুলবুল আহমেদ নান্নু, আলমগীর আলম, মাওলানা তৌহিদুল ইসলাম, মহিলা দল নেত্রী সাজেদা ইয়াসমিন রেখা, হালিমা বেগম, আয়শা আক্তার, ছাত্র নেতা এস. এম. হোসেন নয়ন, শাহাদাত হোসেন, রেজাউল করিম মিজানসহ উপজেলা, পৌরসভা ও অঙ্গ–সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।
চট্টগ্রাম শিক্ষা বোর্ড : জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের উদ্যোগে গত ৫ আগস্ট বোর্ডের কনফারেন্স হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের চেয়ারম্যান অধ্যাপক আবদুল্লাহ আল মামুন চৌধুরী। সভাপতিত্ব করেন বোর্ডের বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক মো. আবুল কাসেম। বিশেষ অতিথি ছিলেন বোর্ডের সচিব অধ্যাপক জহিরুল হক স্বপন। বক্তব্য দেন, বোর্ডেও উপ–পরিচালক প্রফেসর মুহাম্মদ একরামুল হক, উপ–পরীক্ষা নিয়ন্ত্রক মো. আব্দুল মন্নান প্রমুখ। সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আবদুল্লাহ আল মামুন চৌধুরী জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁদের আত্মত্যাগের চেতনাকে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের প্রতিটি স্তরে ধারণ করার আহ্বান জানান। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল ন্যায়, গণতন্ত্র, জবাবদিহিতা ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম। শেষে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফিরাত ও দেশের শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
ডা. ফজলুল–হাজেরা ডিগ্রি কলেজ : ডা. ফজলুল–হাজেরা ডিগ্রি কলেজে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল কলেজ মিলনায়তনে অধ্যক্ষ মেজর মোহাম্মদ কলিম উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে গত ৫ আগস্ট অনুষ্ঠিত হয়। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন অফিস সহায়ক মো. রাশেদ। শহীদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয় এবং জাতীয় সংগীত পরিবেশন করা হয়। ছাত্রদের মধ্যে বক্তব্য দেন, মো. জিয়াউর রহমান জিহাদ। শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন, হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মোহাম্মদ আলমগীর হোসেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক হাসনা বানু, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মোহাং আবদুল জলিল, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক আয়েশা পারভীন চৌধুরী, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মো. আসলাম রেজা, ইংরেজী বিভাগের প্রভাষক মো. সহীদুল্লাহ প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইসলাম শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান মুহাম্মদ নুরুল্লাহ। সঞ্চালনায় ছিলেন, ইংরেজি বিভাগের প্রভাষক প্রিয়াংকা দে।
বাজলিয়া আধুনিক কিন্ডার গার্টেন স্কুল : জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাজলিয়া আধুনিক কিন্ডার গার্টেনের উদ্যোগে আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিদ্যালয়ের সভাপতি এমদাদুল হক বাদশাহ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় এমদাদুল হক বাদশাহ বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশের কারিগর। তাদের সুশিক্ষার পাশাপাশি দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক ও সহশিক্ষা কার্যক্রমের ওপর গুরুত্ব দিতে হবে। তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস ও চেতনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরার মাধ্যমে তাদের দেশ ও সমাজের প্রতি দায়িত্বশীল করে গড়ে তুলতে হবে। অনুষ্ঠানে প্রধান শিক্ষক তাহুরা বেগম সহ বিদ্যালয়ের শিক্ষক–শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।












