প্রধানমন্ত্রী তারেক রহমানের ফটিকছড়িতে আগমন উপলক্ষে উত্তর ফটিকছড়ির কাজিরহাট বাজারে এক আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) বিকেলে ভূজপুর ইউনিয়ন বিএনপি এবং সাধারণ জনসাধারণের ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়। মিছিলটি কাজিরহাট বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সভায় মিলিত হয়। ভূজপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ডা. মো. আবুল কালাম রুবেলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন– ভূজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম এইচ শাহাজাহান চৌধুরী শিপন, হেফাজত নেতা ও কাজিরহাট মাদ্রাসার পরিচালক মাওলানা জুনায়েদ বিন জালাল, ইউনিয়ন বিএনপির প্রধান উপদেষ্টা মাহাবুল আলম আজাদ, সিনিয়র সহ–সভাপতি মনসুর হোসেন চৌধুরী, জহির উদ্দিন বাবর, সহ–সভাপতি জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক বখতিয়ার তালুকদার, যুগ্ম সম্পাদক আমান উল্লাহ, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোজাহের মিয়া, জয়নাল আজহার, আব্দুল হালিম বাচ্চু, খাইরুল বশর, কাসেম, শহিদুল আলম, মইনুদ্দিন, মীর নেজাম, মোনাফ, হাকিম রিজোয়ান প্রমুখ। অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দের পাশাপাশি উলামা মাশায়েখদের পক্ষ থেকে বক্তব্য রাখেন হেফাজত ইসলাম বাংলাদেশের জুনায়েদ বিন জালাল, মাওলানা এম নিজাম উদ্দিন এবং মহিবুল্লাহ আমিনী।












