জামায়াতে ইসলামীর চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য মুহাম্মদ জাফর সাদেক বলেছেন, রক্তাক্ত জুলাই গণঅভ্যুত্থানকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।
এই গণঅভ্যুত্থানকে অস্বীকার করে কোনো সরকারই দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকতে পারে না। জনগণের রক্তের বিনিময়ে অর্জিত অধিকার ও প্রত্যাশাকে উপেক্ষা করা গণতন্ত্রের চেতনার পরিপন্থী। গত ১৭ এপ্রিল নগরীর একটি কমিউনিটি সেন্টারে চকবাজার থানার দায়িত্বশীল শিক্ষা বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে জনগণের মতামতের প্রতিফলন ঘটাতে হলে অনতিবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন একই দিনে অনুষ্ঠিত হলে উভয়টির ফলাফল সমানভাবে গ্রহণ করা জরুরি। সংসদ নির্বাচন মেনে নেওয়া হবে কিন্তু গণভোটের ফলাফল অস্বীকার করা হবে – এ ধরনের দ্বিমুখী অবস্থান জনগণের সাথে প্রতারণার শামিল। জুলাই গণঅভ্যুত্থান ফ্যাসিবাদ বিরোধী দেশব্যাপী ছাত্র–জনতার এক বৈপ্লবিক অভিযান।
চকবাজার থানা আমির আহমদ আনোয়ারের সভাপতিত্বে ও সেক্রেটারি সাদুর রশিদ চৌধুরী সঞ্চালনায় বৈঠকে পবিত্র দারসুল কোরআন পেশ করেন চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য অধ্যাপক মুহাম্মদ নুরুল আমিন চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন, জামায়াতে ইসলামীর মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি ফয়সাল মুহাম্মদ ইউনুস। প্রেস বিজ্ঞপ্তি।














