লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের বোর্ড সভা

| রবিবার , ১৯ এপ্রিল, ২০২৬ at ১০:৪১ পূর্বাহ্ণ

লায়ন্স ক্লাব অব চিটাগংয়ে বোর্ড সভা লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের প্রেসিডেন্ট লায়ন রেবেকা নাসরিনের সভাপতিত্বে ও সেক্রেটারি লায়ন বাসুদেব সিনহার সঞ্চালনায় নগরীর চকবাজার এলাকায় লায়ন্স সার্ভিস কমপ্লেক্স প্রাঙ্গণে গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন জেলা ৩১৫ বি৪ এর প্রাক্তন জেলা গভর্নর লায়ন ডাঃ শ্রী প্রকাশ বিশ্বাস, প্রাক্তন জেলা গভর্নর লায়ন কামরুন মালেক, ডিস্ট্রিক্ট ইভ্যালুয়েশন কমিটির চেয়ারম্যান লায়ন তপন কান্তি দত্ত, গভর্নর এডভাইজার লায়ন সিলবাস্টার ভার্নাডেট, রিজিওন চেয়ারপার্সন ১ লায়ন নিশাত ইমরান, হাঙ্গার চেয়ারপার্সন লায়ন মোঃ আবু নাসের রনি, লায়ন্স সার্ভিস কমপ্লেক্সের চেয়ারম্যান লায়ন ডা. গোপাল ভট্টাচার্য, রিজিয়ন চেয়ারপার্সন লায়ন এম. সোহেল খান, ক্লাব সহসভাপতি লায়ন মোঃ আইয়ুব, জয়েন্ট সেক্রেটারি লায়ন লিটন কান্তি দত্ত, ক্লাব ট্রেজারার লায়ন অনুপম মজুমদার, জয়েন্ট ট্রেজারার বিপ্লব চক্রবর্তী তুহিন, টেইল টুইস্টার লায়ন মানস বড়ুয়া, ক্লাব ডাইরেক্টর লায়ন মহাদেব ঘোষ, ডাইরেক্টর লায়ন রোকেয়া জামান, লায়ন ডা. অশোক কুমার দাশ, লিও ক্লাব অব চিটাগংয়ের প্রেসিডেন্ট লিও মিনহাজুর রহমান শিহাব এবং ক্লাব ডিরেক্টর লিও শেখ মুনতাসির মামুন, জেলার জোন ডিরেক্টর এবং আইপিপি লিও শাহাদাত হোসেন সাইফ, ভাইস প্রেসিডেন্ট লিও রাজেশ লালা, লিও বাধন ঘোষ, লিও মাহমুদুন নবী, সেক্রেটারি লিও মারিয়া দিলশাদ, ট্রেজারার লিও সরওয়ার আলম সিয়াম।

লায়ন কামরুন মালেক বলেন, লায়ন্স ক্লাব অফ চিটাগং সবসময় জনসম্পৃক্ত ও মানবকল্যাণের তরে সেবামূলক কার্যক্রম হাতে নেয়। পিছিয়ে পড়া কম সৌভাগ্যবান মানুষের ভাগ্য উন্নয়ন যেন লায়নিজমের গুরুত্ব পাই সেজন্য তিনি আহ্বান জানান। সভায় সকলের সিদ্ধান্তক্রমে ক্লাব মেম্বারশিপ চেয়ারপার্সন লায়ন এম সোহেল খানকে আগামী ৫ মে অনুষ্ঠিত লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের ৬৮ তম চার্টাট নাইট কমিটির চেয়ারম্যান নির্বাচিত করা হয়। লায়ন্স ক্লাব চিটাগংয়ের সভাপতি লায়ন রেবেকা নাসরীন বলেন, মানবতার সেবায় নিয়োজিত হয়ে সেবামূলক কাজের মাধ্যমে প্রকৃত সাহায্যপ্রার্থীদের পাশে দাঁড়াতে হবে। তিনি বোর্ড সভায় উপস্থিত লায়ন্স নেতৃবৃন্দসহ সকল লায়ন ও লিওদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএসএমই ফাউন্ডেশন ও প্রাইম ব্যাংকের চুক্তি স্বাক্ষর
পরবর্তী নিবন্ধজুলাই বিপ্লবকে অস্বীকার করে সরকার ক্ষমতায় টিকে থাকতে পারবে না