জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি ক্রিকেটের ক্লাব প্রতিনিধি সভা সম্পন্ন

| শনিবার , ৬ জুন, ২০২৬ at ১০:২১ পূর্বাহ্ণ

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ক্লাব প্রতিনিধি সভা গতকাল শুক্রবার বিকেলে সিজেকেএস কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনিক কমিটির যুগ্ম আহ্বায়ক ও ক্রিকেট কমিটির চেয়ারম্যান আব্দুল হান্নান আকবর। সভা পরিচালনা করেন টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব আবু সামা বিপ্লব। এ সময় উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির ভাইসচেয়ারম্যান মো. ফরিদ আহমেদ, আবুল হাসেম রাজা, যুগ্ম সম্পাদক ওয়াসিম কামাল রাজা, সাংগঠনিক কমিটির সদস্য মোশারফ হোসেন লিটন ও মো. হারুন অর রশীদ। টুর্নামেন্টের উপস্থিত দলসমূহকে নিয়ে গ্রুপিং সম্পন্ন করা হয়। আগামী ১২ জুন রাত ৮টার মধ্যে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের হকি রুমে খেলোয়াড়দের রেজিষ্ট্রেশন ফরম সহ তালিকা প্রেরণের সিদ্ধান্ত গৃহীত হয়। এ টুর্নামেন্টে প্রিমিয়ার ও ১ম বিভাগের ৬ জন, নিম্ন স্তরের লিগ থেকে বাকি ৪ জন খেলোয়াড় অংশগ্রহণ করতে পারবে।

পূর্ববর্তী নিবন্ধকোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না
পরবর্তী নিবন্ধবাংলাদেশে তিন চ্যানেলে দেখা যাবে ২০২৬ বিশ্বকাপ