চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু

আরও ১৩ জনের হাম শনাক্ত

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৬ অক্টোবর, ২০২৬ at ১০:১৬ পূর্বাহ্ণ

চট্টগ্রামে গতকাল হামের উপসর্গ নিয়ে আরো এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত হামের উপসর্গে মোট মারা গেছে ২৯ জন। এছাড়া নিশ্চিত হামে মারা গেছে ৩ জন। অন্যদিকে গতকাল আরও ১৩ শিশুর হাম শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত হাম শনাক্ত হয়েছে ৭৫৬ শিশুর। এছাড়া গতকাল নতুন করে ৭১ শিশু হামের উপসর্গ নিয়ে সরকারি–বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছে। এরমধ্যে ৭০ জন নগরীর এবং একজন উপজেলার বাসিন্দা। এ নিয়ে এখন পর্যন্ত হাসপাতালে মোট ভর্তি হয়েছে ৯ হাজার ৩৭৫ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ হাজার ৮৯ জন এবং বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ২৭৬ জন।

অন্যদিকে গতকাল ঢাকায় পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে ১৬০ শিশুর। এ নিয়ে এখন পর্যন্ত নমুনা পাঠানো হয়েছে ২ হাজার ৮২৫ শিশুর। গতকাল চট্টগ্রাম জেলার সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

পূর্ববর্তী নিবন্ধনগরে ২৫ মিনিটের ঝুম বৃষ্টি, কাপাসগোলা ও কাতালগঞ্জে জলজট
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে আরো ১০৭ জন ডেঙ্গু আক্রান্ত