চট্টগ্রামের রোটারি ক্লাব অফ আগ্রাবাদ, রোটারি ক্লাব অফ চিটাগং ইস্ট এবং রোটারি ক্লাব অফ সাউথের যৌথ আয়োজনে গতকাল শনিবার চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালে ১২টি হুইল চেয়ার অনুদান হিসেবে দেয়া হয়। এসময় হাসপাতালের এডহক কমিটির সদস্য সচিব সমাজ সেবা অধিদপ্তর চট্টগ্রামের সহকারী পরিচালক উর্বশী দেওয়ানের কাছে হুইল চেয়ার হস্তান্তর করা হয়। এসময় তিনি বলেন, দায়িত্ব্ব পালনের ১৩ মাস সময়ে এই প্রথম কোন প্রতিষ্ঠান চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালে কিছু প্রয়োজনীয় অনুদান প্রদান করলো। এটি একটি সেবামূলক প্রতিষ্ঠান চট্টগ্রামের ডায়াবেটিক রোগীদের একমাত্র আস্থার জায়গা। তিনি এই মহৎ উদ্যোগের জন্য রোটারিয়ানদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।
রোটারি ক্লাব অফ চিটাগং ইস্ট সভাপতি জুবাইদুর রহমান সাকিব ও রোটারি ক্লাব সাউথ সভাপতি রানা চৌধুরীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন রোটারিয়ান এস. কে. আজিম পিন্টু,রোটারিয়ান সাইফুদ্দিন আহম্মেদ, রোটারিয়ান ফরহাদ হোসেন, রোটারিয়ান সাইদুল ইসলাম, রোটারিয়ান কামরুল ইসলাম, পুষ্টিবিদ হাসিনা আক্তার লিপি, নাসিমা আক্তার, মনোয়ারা আলম রুবি, নিলুফার আজাদ, রোটারিয়ান রাকিবুল ইসলাম। প্রেস বিজইপ্ত।











