আনোয়ারা বরুমচড়া বড়পীর আবদুল কাদের জিলানী মহিলা দাখিল মাদ্রাসায় দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে কোমলমতি ছাত্র–ছাত্রীদের আগামী স্মার্ট বাংলাদেশের মানবিক ও উন্নত চরিত্রের সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে অভিভাবক সচেতনতা শীর্ষক সেমিনার গতকাল শনিবার অনুষ্ঠিত হয়। মাদ্রাসা অধ্যক্ষ আল্লামা আবদুল খালেক শওকির সভাপতিত্বে ও মাদ্রাসা ভারপ্রাপ্ত সুপার নূর মাহমুদের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা মো. জসিম উদ্দিন আমজাদী। প্রধান অতিথি ছিলেন আল–আমিন বারীয়া মাদরাসা অধ্যক্ষ ড. আল্লামা মুহাম্মদ ইছমাইল নোমানী। উদ্বোধক ছিলেন রাঙ্গুনিয়া সরকারি কলেজের ইসলামিক স্টাডিজের বিভাগীয় প্রধান ড. মুহাম্মদ আবদুল মাবুদ। প্রধান বক্তা ছিলেন আনোয়ারা সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন মাদ্রাসার আজীবন দাতা সদস্য মোহাম্মদ আবদুল আজিম, নুরুল ইসলাম সওদাগর, মুহাম্মদ হোসেন সওদাগর এবং ব্যাংকার মোরশেদুল আলম। শিক্ষার্থীদের মাঝে বক্তব্য রাখেন মারিয়া হক, আলিফা সুলতানা ও সুমাইয়া মুনতারা। বক্তব্য রাখেন আবদুল খালেক মেম্বার, হাফেজ মুহাম্মদ মুনির, ইমাম দিদারুল আলম, শাহাদাত হোসেন সওদাগর, আবুল কালাম, মনির আহমদ, সিরাজুল ইসলাম, মুহাম্মদ আজম, মোহাম্মদ জাহেদ, মোহাম্মদ নঈম উদ্দীন, ছৈয়দ নুর বাবুল বাবুর্ছি, নুর নব্বী, বেলাল হোসেন, জাফর আহমদ প্রমুখ।












