শরতের আগমনে মুখরিত হয় কাশফুল। নদীর পাড়ে বাতাসের দোলায় নেচে উঠে আনমনে। নেচে নেচে জানান দেন এই তো শরত চলে এসেছে। নির্মল বিকেলে দিন রাত চলে শুভ্রতার নৃত্য। নদীর ধার, জলাভূমি, চরাঞ্চল, শুকনো রুক্ষ এলাকা, পাহাড় বা গ্রামের উঁচু জায়গায় দেখা যায়। শরতকালে এই সব স্থান বিকেলে হয়ে যায় পর্যটকদের মিলন কেন্দ্র। সবাই গিয়ে ছবি তুলে, আড্ডা দেয়, গল্প করে। কিন্তু সেখানে অনেকেই গিয়ে কাশফুল ছিঁড়ে ফেলে যার ফলে সেই সব স্থানের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। ছবি তুলার জন্য কাশফুল ছিঁড়তে হবে কেন? এমনও হয়েছে শরতকাল শেষ হওয়ার আগেই নদীর ধারের কাশফুল শেষ হয়ে গেছে। ছবি দেখে অনেকেই বেড়াতে যায়, গিয়ে দেখে একটি কাশফুল কোথাও নেই। কাশবনে গিয়ে ছবি তুলবো, আড্ডা দিবো, গল্প করবো, কিন্তু কাশফুল ছিঁড়ে সেখানকার সৌন্দর্য নষ্ট করা থেকে বিরত থাকি।
মুজিবুল হাসান আরিফ
শিক্ষার্থী কক্সবাজার হাশেমিয়া কামিল মাদ্রাসা।












