শরৎ রানির অপরূপ সাজ

সুপর্না লিপি বড়ুয়া | বুধবার , ২৩ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:৩৮ পূর্বাহ্ণ

শরৎ এলে চতুর্দিকে খুশির আমেজ থাকে

পাখিরা সব উড়ে বেড়ায় কিচিরমিচির ডাকে।

শরৎ এলে আলো ঝলমল রঙিন দিন হাসে

শুভ্র মেঘের পেঁজা তুলো নীল আকাশে ভাসে।

শরৎ এলে নীল আকাশে রঙিন ঘুড়ি ওড়ে

নাটাই হাতে খোকা খুকি এদিক ওদিক ঘোরে।

শরৎ এলে শিউলি গাছে মিষ্টি হাওয়া ঝরে

ভোরের বেলায় ফুল কুড়াতে আনন্দে মন ভরে।

পূর্ববর্তী নিবন্ধকাশফুল ছেঁড়া থেকে বিরত থাকুন
পরবর্তী নিবন্ধঅতীতকে মনে রাখতে হয়