তুরস্কের পশ্চিমাঞ্চলে সিরিজ গুলির ঘটনায় আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার দেশটির আফিয়নকারাহিসার প্রদেশের বিভিন্ন স্থানে এসব হামলার ঘটনা ঘটে। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, তিনটি পৃথক গাড়িতে বিভিন্ন স্থানে হতাহতদের পাওয়া যায়। হামলার পর সন্দেহভাজন ব্যক্তি পালিয়ে যান। তাকে ধরতে ব্যাপক অভিযান শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। খবর বাংলানিউজের।
পরে কর্তৃপক্ষ জানায়, এসকিশেহির প্রদেশ থেকে সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তুরস্কের সংবাদমাধ্যমে প্রকাশিত সিসিটিভি ফুটেজে কালো জ্যাকেট, সাদা প্যান্ট ও চশমা পরা এক ব্যক্তিকে একটি লাল মিনিভ্যানের পাশে লম্বা আগ্নেয়াস্ত্র হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, আয়াজিনি গ্রামের কাছে তিনজন এবং কিয়ির গ্রামের কাছে আরও তিনজন নিহত হন।











