এম এ হান্নান ইতিহাসে অমর অক্ষয় হয়ে বেঁচে থাকবেন

স্মরণসভায় বক্তারা

| মঙ্গলবার , ১৩ জুন, ২০২৩ at ৫:৪৫ পূর্বাহ্ণ

এম এ হান্নান ইতিহাসে অমর

অক্ষয় হয়ে বেঁচে থাকবেন

বাংলাদেশের মুক্তিসংগ্রামে এম এ হান্নানের অবদান চিরস্মরণীয় বলে মন্তব্য করেছেন চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। গতকাল সোমবার মুক্তিযুদ্ধের এই সংগঠকের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মেয়র ও কাউন্সিলরবৃন্দ। এসময় মেয়র বলেন, কালুরঘাট বেতারকেন্দ্র থেকে চট্টগ্রাম জেলা আওয়ামী লীগের তৎকালীণ সাধারণ সম্পাদক এম এ হান্নান বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা পাঠ করেন। এছাড়া মুক্তিযুদ্ধের অনেক আগ থেকে থেকেই দলীয় কর্মী ও সাধারণ জনতাকে দেশের স্বাধীনতা আন্দেলনের পক্ষে প্রস্তুত করতে কাজ করেছিলেন তিনি। এসময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র মোহাম্মদ গিয়াস উদ্দিন, কাউন্সিলর জহর লাল হাজারী, গোলাম মো. জোবায়ের, আতাউল্লা চৌধুরী, হাসান মুরাদ বিপ্লব, আবুল হাসনাত মো. বেলাল, মো. আবদুস সালাম মাসুম, পুলক খাস্তগীর, নূর মোস্তফা টিনু, নীলু নাগ, আনজুমান আরা, মশিউর রহমান, খোরশেদ আলম, ফরিদ মাহমুদ। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাসুম চৌধুরী।

উত্তর জেলা আওয়ামী লীগ : চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম বলেছেন, স্মাট বাংলাদেশ গড়তে হলে বর্তমান প্রজন্মকে সঠিক ইতিহাস জানাতে হবে। প্রকৃত ইতিহাস না জানলে সে জাতি সামনের দিকে এগুতে পারেনা, কালুর ঘাট বেতার কেন্দ্র থেকে মরহুম জননেতা এম এ হান্নান বঙ্গবন্ধুর পক্ষে প্রথম স্বাধীনতা ঘোষণার পাঠক ছিলেন যে কারণে তিনি ইতিহাসে অমর অক্ষয় হয়ে বেচে থাকবেন।

মরহুম জননেতা এম এ হান্নানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।

সংগঠনের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমানের সঞ্চালনায় দোস্ত বিল্ডিং কার্যালয়ে আয়োজিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহ সভাপতি অধ্যাপক মো. মঈনুদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, আবুল কাশেম চিশতি, যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ পালিত, জসিম উদ্দিন শাহ, নজরুল ইসলাম তালুকদার, আলাউদ্দিন সাবেরী, আবু তালেব, আ স ম ইয়াছিন মাহমুদ, বেদারুল আলম চৌধুরী বেদার, ফোরকান উদ্দিন আহমেদ, মো. সেলিম উদ্দিন, গোলাম রব্বানী, মনজুর মোর্শেদ ফিরোজ, শফিকুল ইসলাম, এড. বাসন্তী প্রভা পালিত, রওশন আরা রত্না, সাদাত আনোয়ার সাদী, তানভীর হোসেন তপু প্রমুখ।

দক্ষিণ জেলা আওয়ামী লীগ : চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি (ভারপ্রাপ্ত) মোতাহেরুল ইসলাম চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে ধারাবাহিক লড়াইসংগ্রামে যারা সেদিন বঙ্গবন্ধুকে সুপরামর্শ দিয়েছেন, রাজপথে নেতৃত্ব দিয়েছেন তাদেরই একজন এম এ হান্নান। তিনি তৎকালীন চট্টগ্রাম জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও পরবর্তীতে সভাপতি হিসাবে সেই দুঃসময়ে অনন্য ভূমিকা পালন করেছেন। গতকাল সোমবার সংগঠনের আন্দরকিল্লাস্থ কার্যালয়ে এম এ হান্নানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত স্মরণ সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, ইতিহাস তার সঠিক পথ ধরে চলে, এই পথে অন্তরায় বা বিকৃতি সৃষ্টিকারীরা কামীয়াব হয়না।

সভায় বক্তব্য রাখেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা প্রদীপ দাশ, এড. জহির উদ্দিন, মোছলেহ উদ্দিন মনসুর, খোরশেদ আলম, বোরহান উদ্দিন এমরান, এড. মুজিবুল হক, ডা. তিমির বরণ চৌধুরী, ছিদ্দিক আহমদ বি.কম, আবুল কালাম আজাদ, নাছির উদ্দিন, সুরেশ দাশ, আবদুল হান্নান লিটন, আমির উদ্দিন চৌধুরী, জসিম উদ্দিন মিঠুন, নুরুল আবছার, আর কে রুবেল, রাশেদুল আরেফিন জিসান প্রমুখ। এর আগে দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ এম এ হান্নানের কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান এবং কবর জিয়ারত করেন।

পূর্ববর্তী নিবন্ধপোর্ট সিটি ইউনিভার্সিটির বাজেট ঘোষণা
পরবর্তী নিবন্ধসাবের হোসেন চৌধুরী প্রধানমন্ত্রীর পরিবেশ বিষয়ক বিশেষ দূত