দুর্গাপূজা উৎসব উপলক্ষে নগরীর ২৮নং পাঠানটুলি ওয়ার্ড, ২১নং জামালখান ওয়ার্ড এবং ৩২নং আন্দরকিল্লা ওয়ার্ডের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান।
তিনি পূজামণ্ডপগুলো ঘুরে দেখেন, পূজারী এবং পূজামণ্ডপের দায়িত্বরত কর্মকর্তাদের সাথে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। মণ্ডপ পরিদর্শনকালে তিনি বলেন, আমরা চাই আমাদের পুরো বাংলাদেশ এরকম থাকুক, ধর্ম যার যার রাষ্ট্র সবার। আমরা ৫৫ হাজার বর্গমাইলের ভেতরে যারা বসবাস করি, যারা এই দেশের নাগরিক এই দেশটা আমাদের সকলের। ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা বাংলাদেশী। যার যার ধর্ম সে যেন সুন্দরভাবে পালন করতে পারে তার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ করে যাচ্ছেন।
নগরীর ২১নং জামাল খান ওয়ার্ড, ২৮নং পাঠানঠুলী ওয়ার্ড, ৩২নং আন্দরকিল্লা ওয়ার্ডে হিন্দু সমপ্রদায়ের দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন করছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান। এ সময় মহানগর বিএনপির সদস্য এম এ সবুর, ৩৬নং ওয়ার্ড বিএনপির আহবায়ক হুমায়ুন কবির, ২৭নং ওয়ার্ড বিএনপির আহবায়ক কামাল উদ্দিন, ২৮নং ওয়ার্ড বিএনপির আহবায়ক এস এম জসিমউদদীন, ৩২নং আন্দরকিল্লা ওয়ার্ড বিএনপির আহবায়ক আলাউদ্দিন আলী নূর, ২১নং জামাল খান ওয়ার্ড বিএনপির আহবায়ক তৌহিদুস সালাম নিশাদ, ২১নং জামাল খান ওয়ার্ড বিএনপির সদস্য সচিব দিদারুল ইসলাম, ৩২নং আন্দরকিল্লা ওয়ার্ড বিএনপির সদস্য সচিব ওসমান গনি, ২৭নং দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান মোস্তফা, ২৮নং ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জিয়াউর রহমানসহ মহানগর, থানা, ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।












