এই হেমন্তের আগমনে শীতের আভাস
যাচ্ছে পাওয়া ও ভাই,
দেখো চেয়ে দিনের বেলায় সূর্য হাসে
আকাশপানে মেঘ নাই।
এই নবান্নে চাষী ভাইয়ের মুখে হাসি
মাঠে ভরা ধান দেখে,
অবশেষে ধান তুলে নেয়
গোলায় ভরে রেখে।
এই সময়ে নতুন ধানের পিঠা–পুলির
ঘ্রাণ পাওয়া যায় ঘরে,
কাছের মানুষ নিমন্ত্রণে
খাবে মজা করে।









