এ কে এম শাহনেওয়াজ ঢাকা ব্যাংকের নতুন এএমডি

| বৃহস্পতিবার , ৮ আগস্ট, ২০২৪ at ৭:৪৭ পূর্বাহ্ণ

এ কে এম শাহনেওয়াজ ঢাকা ব্যাংক পিএলসি–এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি লাভ করেছেন। তিনি ২০১৩ সালে ঢাকা ব্যাংকে এসইভিপি হিসাবে যোগদান করেন এবং চট্টগ্রামে ঢাকা ব্যাংকের আঞ্চলিক ব্যবস্থাপক, ঢাকায় লোকাল অফিস শাখার ব্যবস্থাপক এবং সর্বশেষ পদোন্নতির আগে ২০১৮ সালের জুলাই থেকে উপ–ব্যবস্থাপনা পরিচালক হিসাবে ব্যাংকে দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য, শাহনেওয়াজ ১৯৮৯ সালে আরব বাংলাদেশ ব্যাংক লিমিটেডের প্রবেশনারি অফিসার হিসাবে তাঁর ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। পরবর্তীতে ঢাকা ব্যাংকে যোগদানের পূর্বে ১৯৯৬ সাল থেকে তিনি মুসলিম কমার্শিয়াল ব্যাংক এবং ব্যাংক এশিয়া পিএলসিতে ঋণ ব্যবস্থাপক এবং শাখা ব্যবস্থাপক হিসেবে দীর্ঘ সময় কর্মরত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ ডিগ্রিপ্রাপ্ত শাহনেওয়াজ গত ৩৫ বছর ধরে ব্যাংকিং সেক্টরে যুক্ত আছেন। তিনি দেশে ও বিদেশে ম্যানেজমেন্ট, ব্যাংকিং এবং লিডারশিপ বিষয়ে বিভিন্ন প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশিল্পপতি আনোয়ারুল আজিম চৌধুরীর ১০ম মৃত্যুবার্ষিকী আজ
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে থানা গির্জা মন্দির পাহারায় শিক্ষার্থী ও বিএনপি-জামায়াত