উখিয়া সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক আহত

কক্সবাজার প্রতিনিধি | শুক্রবার , ২ অক্টোবর, ২০২৬ at ৬:১১ পূর্বাহ্ণ

উখিয়া সীমান্তের ওপারে মিয়ানমার রাখাইনে দেশটির বিদ্রোহী গোষ্ঠীর পুঁতে রাখা মাইন বিস্ফোরণে হামিদ হোসেন নামে এক রোহিঙ্গা যুবক আহত হয়েছে। সে উখিয়ার কুতুপালং রেজিস্ট্রার সি ব্লক–২৭ এর বাসিন্দা মৃত কালাম হোসেনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেন উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল জহিরুল ইসলাম। তিনি জানান, গতকাল বৃহস্পতিবার দুপুরের পরে উখিয়া ব্যাটালিয়নের অধীন পালংখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার বিআরএম–১৯ থেকে আনুমানিক ২ কি. মি. উত্তর দিকে, বিওপি থেকে আনুমানিক ১.৫ কি. মি. উত্তর–পূর্ব দিকে এবং সীমান্তের শূন্য লাইন থেকে আনুমানিক ২৫০ গজ পশ্চিম দিকে মিয়ানমারের অভ্যন্তরে একটি মাইন বিস্ফোরণের শব্দ শোনা যায়।

পূর্ববর্তী নিবন্ধদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে আইআইইউসি’র ৪র্থ র‌্যাঙ্ক অর্জন
পরবর্তী নিবন্ধওয়াছিয়া আহমদিয়া মাদ্রাসায় সবক প্রদান ও পুরস্কার বিতরণ