চট্টগ্রামে গতকাল নতুন করে আরো ৯২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি–বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৪ হাজার ৫৫৮ জন। এছাড়া এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২১ জনের।
গতকাল চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনের তথ্য মতে– গত সেপ্টেম্বরে ডেঙ্গু আক্রান্ত হয় ২ হাজার ৪৩০ জন এবং মৃত্যু হয়েছে ১৬ জনের। এছাড়া আগস্টে মোট আক্রান্ত হয়েছে ১ হাজার ২০২ জনের এবং মৃত্যু হয়েছে ২ জনের। গত জুলাই মাসে ডেঙ্গু আক্রান্ত হয় ৫৩৬ জনের এবং মৃত্যু হয় দুইজনের। জুনে আক্রান্ত হয় ১২২ জন, মে মাসে ৩৭ জন, এপ্রিলে ২৯ জন, মার্চে ২০ জন, ফেব্রুয়ারিতে ২২ জন ও মৃত্যু ১ জন এবং জানুয়ারিতে ডেঙ্গু আক্রান্ত হয়েছিল ৬৮ জন। অন্যদিকে গতকাল সর্বশেষ ২৪ ঘণ্টায় ১১২ জন ডেঙ্গু আক্রান্তের মধ্যে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৩৩ জন, ফৌজদারহাট বিআইটিআইডি হাসপাতালে ১৫ জন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ১৩ জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে ১০ জন এবং বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৩১ জন। অন্যদিকে চলতি বছর মোট আক্রান্ত রোগীদের মধ্যে ২ হাজার ২৩২ পুরুষ, ১ হাজার ৩১২ জন মহিলা এবং ১ হাজার ১৪ জন শিশু রয়েছে।
উল্লেখ্য, গত বছর ২০২৫ সালে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৮৬৪ জন এবং মারা যান ২৭ জন। এছাড়া ২০২৪ সালে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৩২৩ জন এবং মারা যান ৪৫ জন। ২০২৩ সালে আক্রান্ত হয়েছিল ১৪ হাজার ৮৭ জন। এরমধ্যে মারা যায় ১০৭ জন এবং ২০২২ সালে মোট আক্রান্ত ৫ হাজার ৪৪৫ জনের মধ্যে মারা যান ৪১ জন।












