জামায়াতে ইসলামীর সাবেক এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল অধ্যক্ষ আবু তাহের স্মরণে আলোচনা সভা, দোয়া মাহফিল ও ‘স্মৃতিতে অম্লান’ স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। গত শনিবার আনোয়ারার শোলকাটাস্থ একটি কমিউনিটি সেন্টারে উপজেলা জামায়াতের আমীর মাস্টার আবদুল গনির সভাপতিত্বে এবং প্রকাশনা পরিষদের সদস্য সচিব সিরাজুল ইসলাম, সদস্য মোহাম্মদ আবুল হাছান খোকা ও সদস্য মোহাম্মদ হাবীবুল্লাহর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর আ.ন.ম শামসুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ শাহজাহান। বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য শাহাজাহান চৌধুরী,সংসদ সদস্য অধ্যক্ষ জহিরুল ইসলাম। বক্তব্য রাখেন নজরুল ইসলাম, আনোয়ারুল আলম চৌধুরী,অধ্যাপক জাফর সাদেক, অধ্যক্ষ বদরুল হক, অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী,মো.হুমায়ূন কবির চৌধুরী আনসার,ফরমানুর রহমান জাহিন, জিয়াউল হাসান জিয়া, অ্যাডভোকেট শামসুদ্দিন আহমদ মির্জা প্রমুখ।শেষে মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ নজরুল ইসলাম। বক্তারা বলেন, মরহুম আবু তাহের একজন দেশবরেণ্য ইসলামিক পন্ডিত ছিলেন। এ দেশের ইসলামী আন্দোলন প্রতিষ্ঠায় তাঁর অবদান চির স্মরণীয় হয়ে থাকবে।











