রাঙ্গুনিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের প্রথম সমাধিস্থলে ফুলেল শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে তাঁর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালন করেছে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি। এ উপলক্ষে শনিবার (৩০ মে) সকালে অনুষ্ঠিত হয় শ্রদ্ধাঞ্জলি নিবেদন, সংক্ষিপ্ত আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ–সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি। এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্ম না হলে কখনও স্বাধীন বাংলাদেশের জন্ম হতোনা। জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, জাতীয়তাবাদী চেতনা এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার অন্যতম অগ্রদূত। তাঁর দূরদর্শী নেতৃত্ব ও রাষ্ট্রগঠনের কর্মসূচি দেশের উন্নয়ন ও অগ্রগতির নতুন দিগন্ত উন্মোচন করেছিল বহুদলীয় গণতন্ত্র, সংবাদপত্রের স্বাধীনতা, উৎপাদনমুখী অর্থনীতি ও আত্মনির্ভরশীল বাংলাদেশের যে ভিত্তি তিনি রচনা করেছিলেন, তার সুফল আজও দেশ ভোগ করছে। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ ইদ্রিস মিয়ার সভাপতিত্বে এবং সদস্য সচিব লায়ন হেলাল উদ্দীনের সঞ্চালনায় আয়োজিত কর্মসূচিতে জেলা বিএনপির নেতৃবৃন্দ ও অঙ্গ–সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, আজিজুল হক চেয়ারম্যান, রেজাউল করিম নেচার চেয়ারম্যান, সাইফুদ্দীন সালাম মিঠু, কামরুল ইসলাম হোসাইনী, মাস্টার মোহাম্মদ লোকমান, শওকত আলম চৌধুরী, হাজী মোহাম্মদ রফিকুল আলম, মাস্টার মোহাম্মদ রফিক, সরওয়ার হোসেন মাসুদ, জাহাঙ্গীর কবির, আমিনুল ইসলাম, সালাউদ্দিন সোহেল, শেফায়ত উল্লাহ চক্ষু, ফৌজুল কবির ফজলু, মোহাম্মদ শাহীনুর শাহীন, মোহাম্মদ ইসমাইল, ইখতিয়ার হোসেন ইফতু, খন্দকার হেলাল উদ্দিন, জাবেদ মেহেদী হাসান সুজন, এম মনছুর উদ্দিন, দেলোয়ার আজিম, শাহাদাত হোসেন সুমন, দেলোয়ার হোসেন এবং জেলা বিএনপি নেতা ইব্রাহিম খলিল চেয়ারম্যান, সাইফুল করিম,ছলিম উল্লাহ চৌধুরী ডালিম, গিয়াস উদ্দিন হিরুস আরও অনেকে। শ্রদ্ধা নিবেদন শেষে দেশ, জাতি এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এসময় নেতাকর্মীরা তাঁর আদর্শ ও জাতীয়তাবাদী দর্শন বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
চসিক : দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে ব্যাহত করতে একটি মহল নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে মন্তব্য করেছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।
তিনি বলেন, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও উন্নয়নকে অব্যাহত রাখতে শহীদজিয়ার আদর্শকে ধারণ করে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। তিনি শনিবার (৩০ মে) সকালে নগরীর ষোলশহর ২নং গেটস্থ বিপ্লব উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণকালে এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সন্মিলিত পেশাজীবী পরিষদের আহবায়ক সাংবাদিক জাহিদুল করিম কচি, চট্টগ্রাম ওয়াসার এমডি ও এ্যাবের সভাপতি ইঞ্জিনিয়ার সেলিম মোহাম্মদ জানে আলম, মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য গাজী মো. সিরাজ উল্লাহ, মো. কামরুল ইসলাম, মহানগর বিএনপি নেতা ডা. গোলাম কাদের চৌধুরী নোবেল, মোহাম্মদ ইদ্রিস আলী, জাকির হোসেন, চসিক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলাউদ্দীন, মহানগর যুবদলের সাবেক সহ সভাপতি শাহেদ আকবর, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক জিয়াউর রহমান জিয়া, আবদুল আহাদ রিপন, মহানগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক সালাউদ্দীন কাদের আসাদ প্রমুখ।
সাঈদ আল নোমান এমপি : চট্টগ্রাম–১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন সততা, সাহসিকতা ও দূরদর্শিতায় অনন্য উচ্চতায়। তিনি সর্বোচ্চ সততা ও দেশপ্রেম নিয়ে দেশের জন্য কাজ করে গেছেন। দায়িত্ব পালনে নিজের পজিশনকে কখনও কারণ বানাননি। তার দূরদর্শী নেতৃত্ব, সাহসিকতা এবং সততার ফল আমাদের স্বাধীন–সার্বভৌম বাংলাদেশ। তিনি গতকাল রোববার বিকেলে নগরের ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে চট্টগ্রাম–১০ নির্বাচনী এলাকার বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম : স্বাধীনতা, জাতীয়তাবাদ ও বাংলাদেশের উন্নয়নে তাঁর অবদান’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন। সাঈদ আল নোমান বলেন, তরুণ প্রজন্মের কাছে আমাদের যত ধারক–বাহক আছে সবাইকে জিয়াউর রহমানের গুণাবলিকে তুলে ধরতে হবে। তার জীবনীকে সচিত্র ব্যাখ্যা করতে হবে। জিয়াউর রহমানের গুণাবলির সঙ্গে একটি মানসিক সংযোগ স্থাপন করতে হবে। শিক্ষায়, চর্চায় আমাদেরকে জিয়াউর রহমানকে সামনে রাখতে হবে। তাহলেই সঠিক, মানুষের ত্যাগের জন্য রাজনীতি ফিরিয়ে আনতে পারব। তার জীবন দর্শনই হোক আমাদের পথচলা। তিনি বলেন, বাংলাদেশে যেখানে একমতের বাইরে কোনমত থাকবে না এমন নিয়ম প্রতিষ্ঠিত হয়ে যায়, সেখানে জিয়াউর রহমান একমত নয়, বহুদলীয় গণতন্ত্র চালু করেন। তাই যখনি সুযোগ আসবে তখনি আমাদের আলোচনায়, চিন্তায় তাকে নিয়ে আসতে হবে। বারবার তাকে কর্মীদের সামনে, নেতৃত্বের সামনে, তরুণদের সামনে তুলে ধরতে হবে। তার বৈশিষ্টগুলোর সাথে সবাইকে পরিচয় করাতে হবে।
সাঈদ আল নোমান বলেন, ১৯৭১ সালে অনেক বড় বড় জেনারেল ছিলেন। কিন্তু জিয়াউর রহমান মেজর হয়েও স্বাধীনতার জন্য ঝাঁপিয়ে পড়েন। তিনি তার পজিশনকে একবারও গুরুত্ব দেননি। তাছাড়া জিয়াউর রহমান ছিন্নভিন্ন, ভেঙে পড়া রাষ্ট্রকে, কিভাবে পুনর্গঠন করতে হবে সেটা বুঝেছিলেন। তার দূরদর্শিতা দেশকে অনেক কিছু এনে দিয়েছে। চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আহমেদ উল আলম রাসেলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জাতীয়তাবাদী শিক্ষক সমিতির সাবেক সভাপতি ড. সিদ্দিক আহমেদ, সম্মিলিত পেশাজীবী পরিষদের আহবায়ক জাহিদুল করিম কচি, সাবেক সহ সভাপতি এম এ সবুর, নগর বিএনপির যুগ্ম আহবায়ক সৈয়দ আজম উদ্দিন, শাহ আলম, সাবেক যুগ্ম আহবায়ক এস কে খোদা তোতন, সদস্য নুরুল আলম রাজু, আবুল হাসেম, জাহাঙ্গীর আলম দুলাল, কামরুল ইসলাম, মোশাররফ হোসেন ডিপটি, শেখ নুরুল্লাহ বাহার, ফাতেমা বাদশা, মনোয়ারা বেগম মনি, শ ম জামাল, ডাক্তার কামরুন নাহার দস্তগীর, জসিম উদ্দিন জিয়া, জাহাঙ্গীর আলম।
চবি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্–ফোরকানের নির্দেশনায় চবিতে দোয়া মাহফিল ও খতমে কোরআন অনুষ্ঠিত হয়েছে। স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোেগে শনিবার খতমে কোরআন, দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে বাদ ফজর বিশ্ববিদ্যালয়ের সকল মসজিদে বিশেষ দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এছাড়া বাদ আছর চবির কেন্দ্রীয় জামে মসজিদে খতমে কোরআন, বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। পাশাপাশি শহীদ রাষ্ট্রপতির আত্মার শান্তি কামনায় বিশ্ববিদ্যালয়ের মন্দির ও প্যাগোডায় বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্ঠানে চবি উপাচার্যের প্রতিনিধি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চবি ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ সালেহ্ জহুর। এছাড়া বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ–উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন, চবি শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম ও চবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক প্রফেসর মোহাম্মদ জাহেদুর রহমান চৌধুরী। দোয়া মাহফিলে সঞ্চালনা করেন চবি প্রক্টর প্রফেসর ড. হোসেন শহীদ সরওয়ার্দী। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চবি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ আবু দাউদ মুহাম্মদ মামুন।
সম্মিলিত পেশাজীবী পরিষদ ব্যাংকার ইউনিট : শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ (ব্যাংকার ইউনিট) চট্টগ্রামের উদ্যোগে বীর উত্তম জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত নগরীর বিপ্লব উদ্যানে শ্রদ্ধা নিবেদন ও দোয়া মোনাজাতের মাধ্যমে উদযাপিত হয়। সম্মিলিত পেশাজীবী পরিষদ ব্যাংকার ইউনিট চট্টগ্রামের আহবায়ক মোহাম্মদ মেহেরাব হোসেন খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন শ্যামল কান্তি বড়ুয়া, মিজানুর রহমান, কাজী ফোরকান উদ্দিন, আবুল হাশেম মিন্টু, ফরহাদ হোসেন, আব্দুল্লাহ রায়হান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রদীপ ধর, জাহেদুল ইসলাম, টিটু বড়ুয়া প্রমুখ। পরিশেষে শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মোহাম্মদ সেলিম উল্লাহ।
চট্টগ্রাম মহানগর মহিলা দল : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অবস্থিত তাঁর প্রথম সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম মহানগর মহিলা দলের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর মহিলা দলের যুগ্ম আহ্বায়ক জিন্নাতুন নেসা জিনিয়া, দপ্তর সম্পাদক অ্যাডভোকেট আয়েশা আক্তার সানজি, অ্যাডভোকেট বিলকিস আরা মিতু, রিপা, রুপা, রেশমা, নাসরিনসহ মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেত্রী–কর্মীরা। শ্রদ্ধা নিবেদন শেষে নেতৃবৃন্দ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর আদর্শ ও কর্মময় জীবন থেকে অনুপ্রেরণা নিয়ে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় রিপা আক্তার, হোসনা আক্তার, সুরাইয়া আক্তার, হাজারা বেগম, রুম আক্তার, সোনিয়া আক্তার ও জেসমিন আক্তারসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
হাটহাজারী জাতীয়তাবাদী প্রবাসী ফোরাম : কাতারের দোহায় হাটহাজারী জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোহার ঢাকা ডাইন রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রাশেদুল মামুন এবং সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ বাবুল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের সহ–সভাপতি জনাব চাঁন মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহ–সভাপতি খোরশেদ মেহের, সহ–সভাপতি মাহবুব আলম, মো. মাসুম, মোরশেদ ও মো. খোকন। এছাড়াও উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক হাবিব ও মাহবুব, প্রচার সম্পাদক মিজান, দপ্তর সম্পাদক রিয়াজ চৌধুরী রানা এবং সহ–সাংগঠনিক সম্পাদক সাকিব, তৌহিদ ও নজির আলীসহ অনেকে। ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ আবু সুফিয়ানের পরিচালনায় দোয়া মাহফিলে শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফিরাত, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।












