ইপিআই কর্মসূচিকে শতভাগে নিতে চায় চসিক

| মঙ্গলবার , ৭ মার্চ, ২০২৩ at ৬:০৩ পূর্বাহ্ণ

ইপিআই কার্যক্রমের আওতা শতভাগ করার লক্ষ্যে কাজ করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন স্বাস্থ্য বিভাগ। এ লক্ষ বাস্তবায়নে গৃহীত কার্যক্রম নিয়ে আলোচনা করতে গত রবিবার চসিক জেনারেল হাসপাতাল মিলনায়তনে ইপিআই ত্রৈমাসিক সমন্বয় সভা চসিক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন নগরীর ৪১টি ওয়ার্ডে চলমান কার্যক্রম সম্পর্কে চসিকে কর্মরত সব জোনাল মেডিকেল অফিসার, ইপিআই টেকনিশিয়ানরা। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. ইমাম হোসেন রানা, বিভাগীয় কো অডিনেটর (ডঐঙ) ডা. ইমং পারু চৌধুরী, জোনাল মেডিকেল অফিসার ডা. মো. রফিকুল ইসলাম, ডা. তপন কুমার চক্রবর্তী, ডা. মো. হাসান মুরাদ চৌধুরী, . সুমন তালুকদার, ডা. আকিল মাহমুদ নাফে, ডা. জুয়েল মহাজন, ডা. গ্রসূন রায়, ডা. নাজনীন রশীদ।

সভায় বিগত ২০২২ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর মোট ১২ (বারো) মাসের ইপিআই কার্যক্রমের উপর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টশনের মাধ্যমে তথ্য উপাত্ত উপস্থাপন করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার এসআইএমও ডা. সরওয়ার আলম, সভা পরিচালনা করেন ভ্যাকসিনেশান ইনচার্জ মো. আবু ছালেহ।

সভাপতির বক্তব্যে প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী বলেন, চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর দিকনির্দেশনায় নগরীর চিকিৎসা সেবা কাজে গতিশীলতা আনতে নানামুখী পদক্ষেপ নেওয়া হয়েছে। এসময় চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় ইপিআই কার্যক্রমকে শতভাগ নিশ্চিত করার নিমিত্তে সংশ্লিষ্ট জোনাল মেডিকেল অফিসারগণকে নির্দেশনা দিয়ে বলেন ০৭টি ইপিআই জোনে টিকাদানের কভারেজ, ড্রপ আউট, রিপোর্টিং, সুপারভিশন কার্যক্রমের বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। প্রত্যেক টিকাদান কেন্দ্রে টার্গেট অনুযায়ী টিকা প্রদানের বিষয় অবশ্যই সুনিশ্চিত করতে হবে। তিনি বলেন, প্রয়োজনে অতিরিক্ত সেশন ব্যবস্থা করা হবে। শেষে তিনি টিকাদানের কভারেজ শতভাগ করার লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিজিসি ট্রাস্ট ভার্সিটির ডিবেটিং ক্লাবের নতুন কমিটির অভিষেক
পরবর্তী নিবন্ধক্যান্সারে আক্রান্ত চালক নুরুল হক বাঁচতে চান