চট্টগ্রাম কর আইনজীবী ও ঐক্য পরিষদের বস্ত্র বিতরণ

| মঙ্গলবার , ২৪ নভেম্বর, ২০২৬ at ৮:০৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম কর আইনজীবী ঐক্য পরিষদের উদ্যোগে বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও বস্ত্র বিতরণ করা হয়। গতকাল সোমবার নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে অ্যাডভোকেট কে এস আব্বাসীর সভাপতিত্বে ও সনজয় আচার্য্যরে সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মো. জসিম উদ্দিন চৌধুরী, মোহাম্মদ রফিকুল ইসলাম, এস এম আব্দুর রব, অপু সিং , মোহাম্মদ শুক্কুর, মোহাম্মদ দেলোয়ার, মোহাম্মদ লিটন, মোহাম্মদ ফারুক প্রমুখ। সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট আব্বাসী বলেন, বাংলাদেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে গণতান্ত্রিক নির্বাচিত জনপ্রতিনিধি ও যোগ্য নেতৃত্ব জরুরী। অতীতে ফ্যাসিস্ট স্বৈরাচারের অবৈধ ক্ষমতায় দখল করে রেখে মানুষের ভোটের অধিকার ও বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল। কোন প্রতিবাদ করলে, গণহারে গুলি করে গুম খুন করে মানুষ হত্যা করেছিল। এসব সন্ত্রাসী কার্যকলাপ প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে আন্তর্জাতিক কেরাত সম্মেলনের প্রস্তুতি
পরবর্তী নিবন্ধনিষিদ্ধ আ. লীগের সন্ত্রাসীরা হামলা চালিয়ে আতংক সৃষ্টির চেষ্টা করতে পারে