ক্যান্সারে আক্রান্ত চালক নুরুল হক বাঁচতে চান

| মঙ্গলবার , ৭ মার্চ, ২০২৩ at ৬:০৩ পূর্বাহ্ণ

ব্লাড ক্যান্সারে আক্রান্ত অটোরিকশা চালক মো. নুরুল হক সমাজের বিত্তবানদের কাছে সাহায্য চেয়েছেন। গণমাধ্যমে পাঠানো এক সাহায্যের আবেদনে তিনি উল্লেখ করেন, তার পরিবারে আমার তিন ছেলের মধ্যে বড় ছেলে বাক প্রতিবন্ধী। অটোরিকশা চালিয়ে সংসার চালাতেন নুরুল হক। চিকিৎসার প্রয়োজনে সেটিও বিক্রি করতে হলো। এখন পরিবারের উপার্জন করার মতো আর কোনো পথ নেই। বর্তমানে নুরুল হকের চিকিৎসার জন্য প্রায় ১০ থেকে ১৫ লাখ টাকার প্রয়োজন। কিন্তু তার পক্ষে এই ব্যয় বহুল খরচ চালানো সম্ভব নয়। তাই সমাজের ধনী ও বিত্তবানদের কাছে সাহায্য প্রার্থনা করেছেন তিনি। সাহায্য পাঠানোর ঠিকানা : মো. নুরুল হক, গ্রামা ঠানার পাড়, পশ্চিম পাড়া, বিকাশ নম্বর০১৭৩৬০২৩২৪৩, ব্যাংক একাউন্টসোশ্যাল ইসলামী ব্যাংক এ/সি১০২১৩৪০০৫২৩৩৫। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইপিআই কর্মসূচিকে শতভাগে নিতে চায় চসিক
পরবর্তী নিবন্ধএনসিসি ব্যাংকের আর্থিক সাক্ষরতা দিবস উদযাপন