বিজিসি ট্রাস্ট ভার্সিটির ডিবেটিং ক্লাবের নতুন কমিটির অভিষেক

| মঙ্গলবার , ৭ মার্চ, ২০২৩ at ৬:০২ পূর্বাহ্ণ

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির ডিবেটিং ক্লাবের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান ফার্মেসী বিভাগের সহকারী অধ্যাপক জয়শ্রী দাশের সভাপতিত্বে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. এ এফ এম আওরঙ্গজেব। জার্নালিজম এন্ড মিডিয়া ষ্টাডিজ বিভাগের শিক্ষক ইয়াসির সিলমী সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রফেসর এ এন এম ইউসুফ চৌধুরী, প্রফেসর ড. হযরত আলী মিয়া, প্রফেসর ড. মো. সরোয়ার উদ্দিন, ইংরেজী বিভাগের চেয়ারম্যান খালেদ বিন চৌধুরী, ফার্মেসী বিভাগের চেয়ারম্যান ড. অনিন্দ্য কুমার নাথ, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. সালাহউদ্দিন চৌধুরী, জার্নালিজম এন্ড মিডিয়া ষ্টাডিজ বিভাগের চেয়ারম্যান মো. ইমরান চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. জিয়া উদ্দিন, বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার সালাহউদ্দিন শাহরিয়ার, ডিবেটিং ক্লাবের উপদেষ্টা ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক নওরিন আফরিন, আইন বিভাগের শিক্ষক রিদুয়ানূল হক প্রমুখ।

প্রধান অতিথি বলেন, চিন্তনেমননে যুক্তির প্রয়াস স্লোাগানকে উপজীব্য করে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির ডিবেটিং ক্লাব গঠিত হয়েছে। ইতোমধ্যে ক্লাবের অধীনে বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকরা বিভিন্ন প্রতিযোগিতায় সাফল্যের স্বাক্ষর রেখেছে। আমি আশাবাদী নবগঠিত কমিটি সৃজনশীল কর্মকান্ডের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় সফলতার স্বাক্ষর রেখে বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করবে।

বিশ্ববিদ্যালয়ের ছাত্রী বাপ্পী ইসলাম কাকঁনকে আহ্বায়ক, মো. অনিসুর রহমানকে সদস্য সচিব, সাইফুর রহমান আরিফ, শাহরিয়ার ইসলাম, কুশলব কুমার নাথ ও আফিফা মুনতাহা নুবলাকে সদস্য করে ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএডভোকেট নাজিম উদ্দিনের গণসংবর্ধনা অনুষ্ঠান ১৮ মার্চ
পরবর্তী নিবন্ধইপিআই কর্মসূচিকে শতভাগে নিতে চায় চসিক