ইতিহাস পাঠ সমৃদ্ধ জাতি গঠনে সহায়ক শক্তি

খাগড়াছড়ি সরকারি কলেজে সেমিনারে বক্তাদের অভিমত

| বৃহস্পতিবার , ২৩ এপ্রিল, ২০২৬ at ১০:১৯ পূর্বাহ্ণ

একটি উন্নত ও সমৃদ্ধ জাতি গঠনে গুরুত্বপূর্ণ সহায়ক মাধ্যম হিসাবে কাজ করে সেই জাতির সত্য ইতিহাস। বিকৃত ও মিথ্যা ইতিহাস রাষ্ট্র ও সমাজে বিশৃঙ্খলা তৈরি করে। তরুণ প্রজন্ম ইতিহাসের চর্চা ও গবেষণার মাধ্যমে সমৃদ্ধ দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই দেশের শিক্ষা ব্যবস্থার সকলস্তরে ইতিহাস পাঠ অত্যন্ত জরুরি। খাগড়াছড়ি সরকারি কলেজের ইতিহাস বিভাগের বার্ষিক সেমিনারে বক্তারা এ অভিমত ব্যক্ত করেন। গতকাল বুধবার ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ বেলাল হোসেনের সভাপতিত্বে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে ‘পার্বত্য চট্টগ্রামের সমাজ ও সংস্কৃতির ধার : একটি ঐতিহাসিক পর্যালোচনা’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন চবি ইতিহাস বিভাগের অধ্যাপক ড. আনন্দ বিকাশ চাকমা। সেমিনারে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সরাফত হোসেন। আলোচক ছিলেন উপাধ্যক্ষ

প্রফেসর আতিকুর রহমান, শিক্ষক পরিষদ সম্পাদক রফিক উদ্দিন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মিজানুর রহমান, বাংলা বিভিন্ন বিভাগীয় প্রধান বাসুদেব বিশ্বাস, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক কুহেলিকা চাকমা, ইতিহাস বিভাগের শিক্ষার্থী জয়া চাকমা প্রমুখ। ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক আবদুল হামিদের সঞ্চালনায় সেমিনারে বিভিন্ন বর্ষের দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমিনু রানী বিশ্বাস
পরবর্তী নিবন্ধচসিকের খালা-নালা পরিষ্কার মনিটরিংয়ে ৯ সদস্যের কমিটি