চসিকের খালা-নালা পরিষ্কার মনিটরিংয়ে ৯ সদস্যের কমিটি

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৩ এপ্রিল, ২০২৬ at ১০:১৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের চলমান খালানালা পরিষ্কার কার্যক্রম মনিটরিংয়ে ৯ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। চসিকের ৯ জন ম্যাজিস্ট্রেটকে এ মনিটরিংয়ের দায়িত্ব দেওয়া হয়। চসিক সচিব মোহাম্মদ আশরাফুল আমিন এ বিষয়ে গতকাল বুধবার অফিস জারি করেন।

দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটরা হচ্ছেন মো সোয়েব উদ্দিন খান, উম্মে কুলসুম, অভিষেক দাশ, প্রণয় চাকমা, চৈতী সর্ববিদ্যা, মো. সাবি্‌র রহমান সানি, রক্তিম চৌধুরী, মুহাম্মদ শাহরিয়ার মুক্তার ও মৌমিতা দাশ। তারা কোন ওয়ার্ডে দায়িত্ব পালন করবেন সেটাও নির্ধারণ করে দেওয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধইতিহাস পাঠ সমৃদ্ধ জাতি গঠনে সহায়ক শক্তি
পরবর্তী নিবন্ধবিমানবন্দরে প্রবাসীদের সেবা নিশ্চিতে সুনির্দিষ্ট কাঠামো থাকা উচিত