বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভূইয়া মিল্টনের পক্ষে সন্দ্বীপ পৌরসভা ছাত্রদল নেতৃবৃন্দের সহযোগিতায় মঙ্গলবার কার্গিল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে আগত এসএসসি পরীক্ষার্থীদের মাঝে কোমল পানীয় ও কলম বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন পৌরসভা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আমিন রসুল জনি, সরকারি হাজী আব্দুল বাতেন কলেজের সংগঠক ও পৌরসভার ৪ নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ আরফিন, পৌরসভার ৩ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি কামরুল হাসান, হরিশপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ সোহাগ, উত্তর সন্দ্বীপ ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তুহিন। এছাড়াও উপস্থিত ছিলেন মাসুম, আরমান, ইমন, সিহাব এবং যুবদল নেতা মোবারক হোসেন রাজু।
এক বিবৃতিতে মিল্টন ভূঁইয়া বলেন, এসএসসি পরীক্ষার্থীরা যেন নির্বিঘ্নে কেন্দ্রে আসতে পারে এবং নিরিবিলি পরিবেশে পরীক্ষা দিতে পারে—সে জন্য প্রয়োজনীয় যেকোনো সহযোগিতায় আমি আপনাদের পাশে আছি ইনশাআল্লাহ।












