শামিম সভাপতি, কামরুল সম্পাদক ও নুরুল বশর কোষাধ্যক্ষ নির্বাচিত

চট্টগ্রাম এওটিএস এলুমনি সোসাইটির নির্বাচন

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৩ এপ্রিল, ২০২৬ at ১০:২০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম এওটিএস এলুমনি সোসাইটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সংগঠনের ২০২৬২৮ বছরের জন্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় এ আর এম শামিম উদ্দিন সভাপতি, মোহাম্মদ কামরুল হাসান এফসিএ সাধারণ সম্পাদক এবং সৈয়দ নুরুল বশর কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।

নির্বাচিত অন্যান্য কর্মকর্তারা হচ্ছেন, সদ্য প্রাক্তন সভাপতি (পদাধিকার বলে) লতিফ আনোয়ার চৌধুরী, সিনিয়র সহসভাপতি আকরাম সিদ্দিকী চৌধুরী, প্রথম সহসভাপতি প্রফেসর ড. মোহাম্মদ সালেহ জহুর, দ্বিতীয় সহসভাপতি মোহাম্মদ আলাউদ্দিন, তৃতীয় সহসভাপতি সৈয়দ শাহ মোহাম্মদ কেরামতুল আজীম, চতুর্থ সহসভাপতি মোহাম্মদ সেলিম উদ্দিন, যুগ্মসাধারণ সম্পাদক মোহাম্মদ রহিম উল্ল্যাহ, যুগ্ম কোষাধ্যক্ষ মোহাম্মদ আবদুস সবুর, সাংস্কৃতিক সম্পাদক আরিফ আহমেদ, প্রচার সম্পাদক জাফর আহমেদ, আর অ্যান্ড ডি ও পাবলিকশেন সম্পাদক স্থপতি মোহাম্মদ গোলাম রব্বানী চৌধুরী। এছাড়া মোহাম্মদ সাইফুল্লাহ মনসুর, আজহার সিদ্দিকী চৌধুরী, আজিজ উল গণি চৌধুরী, মোহাম্মদ শরিফুর রহমান, আবদুল্লাহ মোহাম্মদ নুরুদ্দিন, চৌধুরী একেএম রিয়াদ ও মাহমুদুল হাসান চৌধুরী কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধবিমানবন্দরে প্রবাসীদের সেবা নিশ্চিতে সুনির্দিষ্ট কাঠামো থাকা উচিত
পরবর্তী নিবন্ধঅসহায়দের নতুন আশা জেলা প্রশাসকের গণশুনানি