চট্টগ্রামে ৮ম আন্তর্জাতিক সুফি সম্মেলনের জন্য প্রবন্ধ আহ্বান

| বৃহস্পতিবার , ২৩ এপ্রিল, ২০২৬ at ১০:২৩ পূর্বাহ্ণ

শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (.) ট্রাস্ট (এসজেডএইচএমটি) আগামী ৯১১ ডিসেম্বর চট্টগ্রামে এসজেডএইচএমটি ৮ম আন্তর্জাতিক সুফি সম্মেলন আয়োজন করতে যাচ্ছে। এবারের সম্মেলনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে– ‘তাসাউফ, সামাজিক সম্প্রীতি ও বিশ্বশান্তি’।

আন্তর্জাতিক এই সম্মেলনের লক্ষ্য বিশ্বের বিভিন্ন দেশের গবেষক, সুফি অনুশীলনকারী, বুদ্ধিজীবী ও চিন্তাবিদদের একত্রিত করে আধুনিক বিশ্বের সংঘাত, বৈষম্য, উগ্রবাদ ও সামাজিক বিভাজনের মতো সমসাময়িক বৈশ্বিক সমস্যার সমাধানে তাসাউফ বা সুফিবাদের ভূমিকা নিয়ে আলোচনা করা। খবর বাসসের।

সম্মেলনটি গাউসুল আযম শাহ সুফি হযরত সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী (.)-এর দ্বিশততম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আয়োজন করা হচ্ছে। তাঁর আধ্যাত্মিক ঐতিহ্য ও দক্ষিণ এশিয়ায় সুফিবাদের বিকাশে গুরুত্বপূর্ণ অবদানও এ সম্মেলনে বিশেষভাবে তুলে ধরা হবে। সম্মেলন উপলক্ষ্যে আগ্রহী গবেষক ও স্কলারদের নিকট হতে প্রবন্ধের সারসংক্ষেপ আহ্বান করা হয়েছে। সারসংক্ষেপ ২৫০৩০০ শব্দের মধ্যে ইংরেজি ভাষায় জমা দিতে হবে। পূর্ণাঙ্গ প্রবন্ধ ও উপস্থাপনা বাংলা, ইংরেজি, আরবি অথবা উর্দু ভাষায় গ্রহণযোগ্য হবে। সারসংক্ষেপ জমাদানের শেষ তারিখ ৩১ মে ২০২৬। গ্রহণযোগ্যতার নোটিশ : ১৬৩০ জুন। পূর্ণাঙ্গ প্রবন্ধ জমাদান : ১ আগস্ট৩০ সেপ্টেম্বর। আগ্রহীরা এই লিংকের মাধ্যমে সারসংক্ষেপ জমা দিতে পারবেন। https://forms.gle/yJNF2h3MpQzYuwrk9, শিক্ষাবিদ, গবেষক, স্নাতকোত্তর ও পিএইচডি শিক্ষার্থী, সুফি গবেষক, আধ্যাত্মিক ব্যক্তিত্ব এবং শান্তি ও আন্তঃধর্মীয় সংলাপে সম্পৃক্ত ব্যক্তিবর্গ এই সম্মেলনে অংশগ্রহণ করতে পারবেন। নির্বাচিত প্রবন্ধসমূহ সম্মেলনের কার্যবিবরণী ও সংশ্লিষ্ট জার্নালে প্রকাশের সুযোগ পাবে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগইমেইল: szhmt.suficonf@gmail.com, ওয়েবসাইট : www.szhmtrust.org, আয়োজকরা আশা প্রকাশ করেছেন, এই সম্মেলনের মাধ্যমে তাসাওউফের চিরন্তন শিক্ষা মানবসমাজে শান্তি, সহমর্মিতা ও সম্প্রীতি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষার গুণগত মানোন্নয়নে সবকিছু করা হবে : মেয়র
পরবর্তী নিবন্ধড্যাপের নির্দেশনা অনুযায়ী বাণিজ্যিক উদ্দেশ্যে সিআরবির কোনো অংশ ব্যবহার করা যাবে না