ইউসেপ আমবাগান টেকনিক্যাল স্কুলে আলোর দিশা ফাউন্ডেশনের ‘বাঁধনহারা তারুণ্যের আলোর দিশা প্রিয় নবী মুহাম্মদ (দ.)’ শীর্ষক ২৬তম মোটিভেশন ক্যাম্পেইন ও কুইজ প্রতিযোগিতা রবিবার অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ইউসেপ আমবাগান টেকনিক্যাল স্কুলের হেড অব টেকনিক্যাল মেরিনা জাহান। অনুষ্ঠানে মোটিভেশনাল বক্তা হিসেবে বক্তব্য রাখেন আলোর দিশা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চবি অধ্যাপক ড. মোহাম্মদ নুর হুসাইন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে মহানবী হযরত মুহাম্মদ (দ.)-এর জীবন ও আদর্শের বিভিন্ন দিক তুলে ধরেন। সত্যবাদিতা, নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও আদর্শ জীবন গঠনের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। তিনি শিক্ষার্থীদের সবসময় সত্য কথা বলা, সৎ ও নৈতিক জীবনযাপন এবং মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান। এ সময় তিনি বর্তমান সময়ে মোবাইল ফোনের বিভিন্ন নেতিবাচক দিক নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলোর দিশা ফাউন্ডেশনের এক্সিকিউটিভ মেম্বার হাজী লতিফা মোহাম্মদ। তিনি শিক্ষার্থীদের মাঝে প্রাণবন্ত ও অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউসেপ পাহাড়তলি টেকনিক্যাল হেড শামসুল আলম এবং ইন্সট্রাক্টর শাহ আলমসহ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক ফাহিম, আবু রাশেদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












