ইউএসটিসি’র ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের আয়োজনে অ্যাকাডেমিক অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ইন কিউএ সিস্টেম শীর্ষক সেমিনার গত ২২ আগস্ট অনুষ্ঠিত হয়েছে। ইউএসটিসির ডি–ব্লকে এ সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক ও কর্মকর্তারা অংশগ্রহণ করেন। এতে প্রধান অতিথি ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সোহেল রানা। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউজিসি’র আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের পরিচালক ড. সুলতান মাহমুদ ভূঁইয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউএসটিসির রেজিস্ট্রার দিলীপ কুমার বড়ুয়া। স্বাগত বক্তব্য দেন– ডা. শুভ্র প্রকাশ দত্ত। সেমিনারে সভাপতিত্ব করেন ইউএসটিসির আইকিউএসি’র পরিচালক ড. হেদায়েত উল্লাহ। প্রেস বিজ্ঞপ্তি।












