আহমেদাবাদে বাংলার লোকঐতিহ্যের উৎসবে বাংলাদেশি ৩ তরুণ শিল্পী

| মঙ্গলবার , ৭ জুলাই, ২০২৬ at ১১:১৬ পূর্বাহ্ণ

বাংলার সাহিত্য, নাট্যচর্চা ও লোকসংস্কৃতির এক অনন্য মিলনমেলা অনুষ্ঠিত হলো ভারতের আহমেদাবাদে। গত ২৮ জুন প্রকাশ স্কুল মিলনায়তনে বেঙ্গল কালচারাল অ্যাসোসিয়েশন আয়োজিত বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে মঞ্চস্থ হয় দুটি ব্যতিক্রমী প্রযোজনা ‘কপালকুণ্ডলা’ এবং ‘টুসুভাদু’। অনুষ্ঠানের প্রথম পর্বে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘কপালকুণ্ডলা’ অবলম্বনে নির্মিত নাটক মঞ্চস্থ হয়। নাট্যরূপ, সম্পাদনা ও নির্দেশনায় ছিলেন প্রসেনজিৎ দত্ত। দ্বিতীয় পর্বে পরিবেশিত হয় গ্রামবাংলার লোকঐতিহ্যভিত্তিক নৃত্যনাট্য ‘টুসুভাদু’। প্রসেনজিৎ দত্তের রচনায় এবং ইন্দ্রাণী গাঙ্গুলীর নির্দেশনা ও কোরিওগ্রাফিতে নির্মিত এই প্রযোজনায় লোকসংস্কৃতি, প্রেম ও সামাজিক বাস্তবতার নানা দিক প্রাণবন্তভাবে ফুটে ওঠে। সঙ্গীত পরিচালনা করেন শ্বেতা কর্মকার। এবারের আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল ভারতবাংলাদেশের সাংস্কৃতিক সমপ্রীতির প্রতীক হিসেবে বাংলাদেশের ৩ আইসিসিআর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা অংশগ্রহণ। ভারতের গুজরাট বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিল্পী অভ্র বড়ুয়া, রশ্নি সিনহা ও প্রণয় চৌধুরী এই প্রযোজনায় নৃত্য ও সংগীত পরিবেশনায় অংশ নেন। তাঁদের সঙ্গে প্রায় ৬০ জন শিল্পী মঞ্চে অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসরকার মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে কাজ করছে
পরবর্তী নিবন্ধপ্রিমিয়ার ভার্সিটিতে ইউজিসির ফুলব্রাইট স্পেশালিস্ট ড.গ্রেইস মুকুপার