আলো দত্ত

| শুক্রবার , ২৬ জুন, ২০২৬ at ৫:৪৬ পূর্বাহ্ণ

রাউজান উপজেলার উত্তর গুজরার বঙ্গদত্ত বাড়ি নিবাসী বিশিষ্ট সংগঠক উৎপল দত্ত ও ব্যবসায়ী উজ্জ্বল দত্ত বাসুর মাতা আলো দত্ত (৭৪) গত ১৮ জুন রাত ৮টা ৫ মিনিটে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বার্ধক্যজনিত কারণে পরলোকগমন করেছেন। মৃত্যুকালে তিনি স্বামী, ২ পুত্র, ১ কন্যা, নাতিনাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে যান। পরদিন সকালে উত্তর গুজরা গ্রামের পারিবারিক শ্মশানে প্রয়াতের শেষকৃত্য সম্পন্ন হয়। আগামী ৩ জুলাই গ্রামের বাড়িতে প্রয়াতে পারলৌকিক ক্রিয়া আদ্যশ্রাদ্ধ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। তাঁর মৃত্যুতে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ২ অটোরিকশা চালককে ৬ মাসের কারাদণ্ড
পরবর্তী নিবন্ধঅপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল