২ অটোরিকশা চালককে ৬ মাসের কারাদণ্ড

বাঁশখালীতে মাদকবিরোধী অভিযান

বাঁশখালী প্রতিনিধি | শুক্রবার , ২৬ জুন, ২০২৬ at ৫:৪৫ পূর্বাহ্ণ

বাঁশখালী উপজেলায় মাদকের বিরুদ্ধে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে গাঁজা সেবনরত অবস্থায় ২ যুবককে আটক করে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সাধনপুর ইউনিয়নের খাদ্য অফিস সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে সাধনপুর ৬ নম্বর ওয়ার্ডের মৃত নওশা মিয়ার ছেলে মো. শাহেদ (২৬) এবং পালেগ্রাম এলাকার মৃত ওমর ফারুকের ছেলে হারুনুর রশীদ রুবেলকে (২২) গাঁজা সেবনরত অবস্থায় আটক করা হয়। আটককৃত দুজনই পেশায় অটোরিকশা চালক।

জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে একত্রে গাঁজা সেবন করে আসার কথা স্বীকার করেন। এছাড়া মো. শাহেদের বিরুদ্ধে পূর্বেও মাদক সেবনের অভিযোগে কারাভোগের তথ্য পাওয়া যায়।অভিযোগ প্রমাণিত হওয়ায় মোবাইল কোর্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় অভিযুক্ত ২ যুবককে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এ বিষয়ে এঙিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন বলেন, মাদক যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে মাদক বিক্রির সময় পিতা-পুত্র গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধআলো দত্ত