জাতীয়তাবাদী যুবদল, কোতোয়ালী, সদরঘাট থানার যৌথ উদ্যোগে রাজনৈতিক অপসংস্কৃতি বন্ধ করো, চাই সুস্থ ধারার রাজনীতি অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে এক প্রতিবাদ মিছিল সিআরবি ৭ রাস্তার মাথা থেকে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ সমাবেশের মাধ্যমে দলীয় কার্যালয় নাসিমন ভবন এসে শেষ হয়। গতকাল বৃহস্পতিবার প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, একটি নির্দিষ্ট রাজনৈতিক প্রতিপক্ষ ও স্বার্থান্বেষী মহল বিএনপির গৌরবময় ঐতিহ্য এবং ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য দেশজুড়ে নানা অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত নোংরা কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। বক্তারা যুবদলের সকল স্তরের নেতাকর্মীদের এই অপশক্তিকে রুখে দেওয়ার আহ্বান জানান এবং বলেন, অপপ্রচারের জবাব রাজপথেই দেওয়া হবে। বক্তারা তৃণমূল পর্যায় থেকে যুবদলকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন এবং যেকোনো ধরনের অপপ্রচারের বিরুদ্ধে রাজপথে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দেন। উপস্থিত ছিলেন মো. রাসেল, রিপন দেব, মো. রুহুল আমিন, স্বপন দাস, মো. মাজহারুল, মোহন সেন, ছোটন সেন, মো. মিলন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।











