আমার গাঁয়ের শোভা সরোয়ার রানা | বুধবার , ৯ জুন, ২০২১ at ৭:০১ পূর্বাহ্ণ কৃষ্ণচূড়ার লাল সবুজ মায়ার জাল আমরা গ্রামে হাওয়া দোলায় ঘাসের বন উথাল। মেঘের ভেলা করছে খেলা নীল আকাশের বুকে উড়ে উড়ে যায় হারিয়ে থাকে পরম সুখে। ভাবের দেশে যাই হারিয়ে বুকের ভেতর দেয় নাড়িয়ে আমার গাঁয়ের শোভা মন ভোলানো সবুজ শ্যামল বড়ই মনলোভা।