অপর্ণাচরণ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের সাফল্য

| মঙ্গলবার , ১১ আগস্ট, ২০২৬ at ১০:৫৩ পূর্বাহ্ণ

নগরীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান অপর্ণাচরণ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এসএসসি পরীক্ষা ২০২৬ এ এবারও সাফল্য অর্জন করেছে। প্রতিষ্ঠানটি অধ্যক্ষ আবু তালেব বেলাল জানান এবার এসএসসি পরীক্ষায় ৫০৮ জন অংশগ্রহণ করেছে, উত্তীর্ণ হয়েছে ৪৭৯ জন। এর মধ্যে জিপিএ– ৫ পেয়েছে ১১৫ জন। পাশের হার ৯৩.৭২ শতাংশ। অধ্যক্ষ বলেন,এ অর্জনের জন্য প্রতিষ্ঠানের শিক্ষকদের একাগ্রতা ও নিষ্ঠার সাথে পাঠদান, শিক্ষার্থীদের পরিশ্রম ও অভিভাবকদের সচেতনতা সর্বোপরি মেয়র ডা. শাহাদাত হোসেনের তদারকি ও সুদৃষ্টি এ অর্জনের পিছনে অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজুলাই চেতনাকে ধারণ করে বৈষম্যমুক্ত দেশ বিনির্মাণে ঐক্যবদ্ধ থাকতে হবে : এরশাদ উল্লাহ
পরবর্তী নিবন্ধএকাডেমিক উৎকর্ষতা অর্জন করাই শিক্ষার্থীদের প্রধান লক্ষ্য হওয়া উচিত