সমপ্রতি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) ও সিপিডিএল পরিবারের একটি গুরুত্বপূর্ণ ও ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় সিডিএ চেয়ারম্যান ইঞ্জি. মো. নূরুল করিম, অতিরিক্ত সচিব এবং সিডিএ’র সদস্য (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ নূরুল্লাহ নূরী, সিডিএ’র সদস্য ইঞ্জি. মো. জামিলুর রহমান–সহ সিডিএ’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সিপিডিএল পরিবারের প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার ইফতেখার হোসেনসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সবার উপস্থিতিতে পুরো আলোচনা একটি ভিশনারি প্ল্যানিং সেশনে পরিণত হয়।
আলোচনায় আনোয়ারায় সিপিডিএলের অন্যতম সম্ভাবনাময় উদ্যোগ “সিপিডিএল অনিন্দ্যনগর”–এর মাস্টার প্ল্যান বিস্তারিতভাবে উপস্থাপন করা হয়। প্রকল্পটির “ওয়ান সিটি, টু টাউন” কনসেপ্ট, যা চট্টগ্রাম শহরকে কর্ণফুলী নদীর দুই তীরে সমানভাবে বিকশিত করার একটি আধুনিক নগরায়ন দর্শন–তা সিডিএ প্রতিনিধিদের সামনে তুলে ধরা হয়। এই পরিকল্পনার মাধ্যমে আনোয়ারা অঞ্চল ধীরে ধীরে একটি স্যাটেলাইট সিটি হিসেবে গড়ে উঠবে, যা মূল চট্টগ্রাম শহরের চাপ কমিয়ে একটি সুষম, পরিকল্পিত ও টেকসই নগর কাঠামো তৈরি করবে। বিশেষ করে কর্ণফুলী টানেলকে কেন্দ্র করে এই অঞ্চলে যে নতুন অর্থনৈতিক ও অবকাঠামোগত সম্ভাবনা তৈরি হচ্ছে, সিপিডিএল–এর এই মেগা প্রকল্প তা আরও গতিশীল করবে। সিডিএ কর্মকর্তাবৃন্দ পুরো মাস্টার প্ল্যান গভীরভাবে পর্যবেক্ষণ করেন এবং এই কনসেপ্টের ভবিষ্যৎ সম্ভাবনা ও বাস্তবায়নযোগ্যতা নিয়ে ইতিবাচক মতামত প্রদান করেন। প্রেস বিজ্ঞপ্তি।












