অং সান সু চির সঙ্গে রেডক্রস কর্মকর্তার সাক্ষাৎ

| মঙ্গলবার , ৪ আগস্ট, ২০২৬ at ৮:৩২ পূর্বাহ্ণ

মিয়ানমারের কারাবন্দি সাবেক নেত্রী অং সান সু চির সঙ্গে রেডক্রসের আন্তর্জাতিক কমিটির এক প্রতিনিধি সাক্ষাৎ করেছেন। খবর বিডিনিউজের।নোবেল শান্তি পুরস্কার জয়ী ৮১ বছর বয়সী সু চির স্বাস্থ্য ও সুস্থতা নিয়ে কয়েক বছর ধরে চলা প্রশ্নের পর সোমবার সাক্ষাতের খবর দিলেন মিয়ানামার সরকারের এক মুখপাত্র। সু চির নেতৃত্বাধীন রাজনৈতিক দল মিয়ানামারের সাধারণ নির্বাচনে জয়লাভ করার কিছুদিনের মধ্যই ২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয় নির্বাচিত বেসামরিক সরকার। তারপর থেকে কারাগারে থাকলেও সু চি বর্তমানে রাজধানী নেপিদোতে গৃহবন্দি আছেন বলে ধারণা করা হয়। তবে কোনো বিদেশি নেতা বা দূত প্রকাশ্যে তার সঙ্গে সাক্ষাৎ করতে না পারায় তার অবস্থান ও স্বাস্থ্যের অবস্থা নির্ধারণ কঠিন হয়ে আছে, লিখেছে রয়টার্স। টেলিগ্রামে এক বার্তায় মিয়ানমার সরকারের মুখপাত্র খাইন খাইন সো জানিয়েছেন, সোমবার রেডক্রসের আন্তর্জাতিক কমিটির (আইসিআরসি) আবাসিক প্রতিনিধি আর্নো দ ব্যাক রাজধানী নেপিদোতে সু চির সঙ্গে সাক্ষাৎ করেছেন। কি কারণে ব্যাক সু চির সঙ্গে সাক্ষাৎ করেছেন তা জানা যায়নি।

পূর্ববর্তী নিবন্ধমরক্কো থেকে স্পেনে অনুপ্রবেশের চেষ্টায় মৃত্যু বেড়ে ৭২
পরবর্তী নিবন্ধবর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নেই : ইরান