ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার জানিয়েছে, বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের কোনো আলোচনা চলছে না। তবে কৌশলগত হরমুজ প্রণালীর ব্যবস্থাপনা নিয়ে ওমানের সঙ্গে আলোচনা চলছে। খবর বাসসের।পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে বলেন, বর্তমানে আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা করছি না। হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে ওমানের সঙ্গে আমাদের আলোচনা চলছে।












