নজরুল সঙ্গীত শিল্পী সংস্থার রজতজয়ন্তী অনুষ্ঠান আজ

| শনিবার , ২৮ নভেম্বর, ২০২৬ at ১১:৩২ পূর্বাহ্ণ

নজরুল সঙ্গীত শিল্পী সংস্থার রজতজয়ন্তী উপলক্ষে আজ শনিবার সকাল ১০টায় চেরাগী পাহাড়স্থ আজাদী ভবন আঙ্গিনায় সুরে সুরে নজরুল যাত্রা উদ্বোধন করা হবে। উদ্বোধন ঘোষণা করবেন দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক। সাংস্কৃতিক আয়োজনে সবার উপস্থিতি কামনা করেছেন নজরুল সঙ্গীত শিল্পী সংস্থার সভাপতি শিল্পী দীপেন চৌধুরী ও সাধারণ সম্পাদক মুহাম্মদ এনামুল হক। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালীতে আহলা দরবারে ইসলাম মাওলার ওরশ ১৪ ডিসেম্বর
পরবর্তী নিবন্ধবীর মুক্তিযোদ্ধা জাফর আহমদ