সফিক আহমেদ সর্দারের ইন্তেকাল জানাজা আজ

| বৃহস্পতিবার , ২৬ নভেম্বর, ২০২৬ at ৭:৫৮ পূর্বাহ্ণ

আঞ্জুমান মুফিদুল ইসলাম চট্টগ্রামের নির্বাহী সদস্য ও বাইশ মহল্লা সর্দার কমিটি নির্বাহী সদস্য হাজী সফিক আহমেদ সর্দার (৯০) গতকাল বুধবার রাত ৭ টা ৪০ মিনিটে আলকরণস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে….রাজেউন)। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজে জানাজা আজ বৃহস্পতিবার বেলা ২টায় পুরাতন রেল স্টেশনে অনুষ্ঠিত হবে।

হাজী সফিক আহমেদ সর্দারের ইন্তেকালে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন–আঞ্জুমান মুফিদুল ইসলাম চট্টগ্রামের সিনিয়র সহ–সভাপতি এম এ মালেক, সহ–সভাপতি মোহাম্মদ ইউসুফ সর্দার, সহ–সভাপতি শামসুল আলম শামীম, সহ–সভাপতি অধ্যাপক কাজী শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক নজমুল হক চৌধুরী, কোষাধ্যক্ষ মোরশেদুল আলম কাদেরী ও সহ–সাধারণ সম্পাদক কাজী মো. আশেকে এলাহী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধট্রাইব্যুনালের আসামিকে আশ্রয় দিলে রক্ষাকারীরও বিচার হতে পারে : প্রধান কৌঁসুলি
পরবর্তী নিবন্ধহাটহাজারীর সাবেক ইউপি চেয়ারম্যান শামীম গ্রেপ্তার