আগ্রাবাদে অ্যালামনাই এসোসিয়েশনের কেন্দ্রীয় ভবন নির্মাণ করা হবে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠানে আসলাম চৌধুরী

| রবিবার , ২২ নভেম্বর, ২০২৬ at ৮:৫৭ পূর্বাহ্ণ

চবির ৬০ বছর পূর্তিতে হীরক জয়ন্তী উদযাপন ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে গত ২০ নভেম্বর সন্ধ্যায় উত্তরা ফ্রেন্ডস ক্লাব মাঠে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন কমিটির উদ্যোগে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও চাটগাঁইয়া মেজবানের আয়োজন করা হয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন কমিটি–উত্তরা’র আহ্বায়ক শাহাদাত হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চবি অ্যালামনাই এসোসিয়েশনের আহ্বায়ক মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ।

বিশেষ অতিথি ছিলেন–সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন, হীরক জয়ন্তী উদযাপন সমন্বয় কমিটি–ঢাকার আহ্বায়ক আমিন হেলালী, সদস্য সচিব এম ডি ফখরুল ইসলাম, সাবেক এমপি হামিদুর রহমান আযাদ, চাকসুর সাবেক ভিপি জসীমউদ্দিন সরকার। অতিথি ছিলেন সৈয়দ মাহবুব–ই–জামিল, সারোয়ার হোসেন আজিজ, দুদকের ডিজি মোরশেদুল আলম, সোহরাব হোসেন সোহেল, আবুল বাশার, হাফিজ আল আসাদ, শাহনাজ হোসাইন, আব্দুল্লাহ মৃধা, আনছারউদ্দীন, নাসিরউদ্দিন,

রুস্তম আলী, সাবিনা ইয়াসমিন, হোসনে আরা প্রমুখ। অনুষ্ঠানের ব্যবস্থানায় ছিলেন চবি দিবস উদযাপন কমিটি উত্তরার জহিরউদ্দীন মাহমুদ, ওয়াকিল রহমান, ফজলুর রহমান সোহেল, মোহাম্মদ মহসিন, আঙ্গিনা চৌধুরী, ফারজানা সাথী, স্বপ্না, মেজবাহ্‌ উদ্দীন নাঈম, মাসুদুর রহমান, মোহাম্মদ রফিক, মোস্তাফিজুর রহমান, জুয়েল জাকারিয়া, জনি আকন্দ, মোহাম্মদ এনায়েতউল্ল্যাহ, জয়নাল আবেদীন, মোহাম্মদ মহিউদ্দিন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে আসলাম চৌধুরী এফসিএ বলেন আগামী বছর আপনাদের সাথে নিয়ে হীরক জয়ন্তী পুনর্মিলনী আয়োজনের পরিকল্পনা করেছি। তিনি উল্লেখ করেন আগ্রাবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের কেন্দ্রীয় ভবন নির্মাণের সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে। ভবন নির্মাণে তিনি প্রাক্তনীদের সার্বিক সহায়তা কামনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচমেকে শেষ হলো দুই দিনব্যাপী ট্রপিক্যাল মেডিসিন ও টক্সিকোলজি সম্মেলন