ফটিকছড়ি উত্তর উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের চলমান উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা, আগামী দিনের কর্মপরিকল্পনা এবং নাগরিক সেবার মানোন্নয়ন নিয়ে এলাকাবাসীর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।গত ২০ নভেম্বর এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত স্থানীয় বাসিন্দারা বিগত দিনগুলোতে হারুয়ালছড়ি ইউনিয়নে ব্যাপক অবকাঠামোগত ও সামাজিক উন্নয়নের প্রশংসা করেন। বক্তারা বলেন, এ সময়ে ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ও নাগরিক সেবায় অভূতপূর্ব পরিবর্তন এসেছে। সভার সভাপতি চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী তার বক্তব্যে বিগত তিন মেয়াদে বাস্তবায়িত বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র তুলে ধরেন। তিনি বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থনে আমি সবসময় হারুয়ালছড়িকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার চেষ্টা করেছি। এ সময় তিনি ইউনিয়নের যেসব সামান্য উন্নয়নকাজ এখনো অসমাপ্ত রয়েছে, সেগুলো দ্রুত সম্পন্ন করার জন্য আগামী দিনেও ইউনিয়নবাসীর সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেন। সভায় উপস্থিত ছিলেন হাবিবুল্লাহ চৌধুরী, ডা. রতন কান্তি সাহা, অনিল সেন, বিজয় কৃষ্ণ বৈষ্ণব, বাহাদুর আলম,প্রফেসর সফিউর রহমান। বক্তব্য রাখেন মো. নজরুল ইসলাম, মো. ইসহাক, শামসুল আলম, জানে আলম মেম্বার, জয়নাল আবেদীন নিউটন, এমদাদ হোসেন, নওশাদ হোসেন হিরু, নাজমুল করিম, দেলোয়ার হোসেন, মো. জাহাঙ্গীর সওদাগর, মাস্টার রেজাউল করিম ও মো. হুমায়ুন।












