রামগড়ে অস্ত্রসহ গ্রেপ্তার ১

খাগড়াছড়ি প্রতিনিধি | শনিবার , ২১ নভেম্বর, ২০২৬ at ১১:০২ পূর্বাহ্ণ

খাগড়াছড়ির রামগড় উপজেলায় নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়ে সাগর দেবনাথ (৬১) নামের এক ব্যক্তিকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার গ্রেপ্তার করেছে।

গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে রামগড় পৌরসভার ২ নং ওয়ার্ডের শ্মশানটিলা এলাকায় এ অভিযান চালানো হয়। সিন্ধুকছড়ি জোনের (২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি) সদস্যরা রামগড় থানা–পুলিশের সাথে যৌথভাবে অভিযানটি পরিচালনা করেন। অভিযানকালে সাগর দেবনাথের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি দেশীয় পিস্তল ও পাঁচ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। আটক সাগর দেবনাথ রামগড় পৌরসভার শ্মশানটিলা গ্রামের পরোলকগত জদু দেবনাথের ছেলে। পরে উদ্ধার করা অস্ত্র ও গুলিসহ তাকে রামগড় থানা–পুলিশের কাছে হস্তান্তর করা হয়। রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজির আলম বলেন, সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনের ১৯ এর ক ধারায় মামলা রুজু হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধভোরের কুচকাওয়াজ থেকে অর্ধেক আকাশের লড়াই
পরবর্তী নিবন্ধপ্রিমিয়ার ভার্সিটির উপাচার্যকে পাবলিক হেলথ কালচারাল ক্লাবের সম্মাননা